Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ‘মোড়লগিরি’ মেনে নেবে না চীন : ওয়াং ই

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোড়ল ভেবে যাকে তাকে আটক করবে এবং বিচার করবে এটা মেনে নেবে না চীন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেইজিং কোনো দেশই যেন নিজেকে ‘বিশ্বের পুলিশ’ মনে করে- এমন ধারণায় বিশ্বাস করে না, কিংবা কোনো রাষ্ট্রের ‘বিশ্বের বিচারক’ হওয়ার দাবিও তারা মেনে নেয় না। রবিবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ভেনেজুয়েলার ‘হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতি’র কথা উল্লেখ করেন। ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকা উচিত।

শনিবার ৬৩ বছর বয়সী মাদুরোকে চোখ বেঁধে ও হাতকড়া পরানো অবস্থায় ছবি প্রকাশিত হওয়ার পর ভেনেজুয়েলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনার পর এটিই ছিল চীনের শীর্ষ কূটনীতিকের প্রথম মন্তব্য। বর্তমানে মাদুরো নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং মাদক সংক্রান্ত অভিযোগে সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে। 

চীন নিজেকে একটি প্রভাবশালী কূটনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে। ২০২৩ সালে সৌদি আরব ও ইরানের মধ্যে অপ্রত্যাশিত সমঝোতা করিয়ে দিয়ে এই লক্ষ্য তারা সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে এবং বৈশ্বিক সংকটপূর্ণ ইস্যুগুলোতে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের অঙ্গীকার করে। বিশ্লেষকদের মতে, বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানে সমানে মোকাবিলা করতে পারার সাফল্য চীনের আত্মবিশ্বাস আরো জোরদার করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল

1

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

2

দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন তারেক রহমান

3

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

4

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু

5

যে রেকর্ডে সাকিবের সঙ্গী হলেন স্যান্টনার

6

শৈত্যপ্রবাহ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

7

গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের জায়গায় খাজা নাফেকে খেলানোর পরামর্

8

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতা

9

মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

10

ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি আর নেই

11

শমীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডির!

12

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত অনুষ্ঠ

13

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ

14

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

15

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, যা বললেন উপ

16

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

17

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

18

পে স্কেল বাস্তবায়নে ‘জোটবদ্ধ’ সরকারি চাকরিজীবীরা, আসছে একগুচ

19

আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রা

20