Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

লাইফ ষ্টাইল ডেস্ক : সাধারণত পুরুষেরা ত্বকের যত্নের ব্যাপারে খুব একটা মনোযোগী হন না। তবে নারীদের মতো বিস্তৃত পরিচর্যা না করলেও, অন্তত কিছু মৌলিক যত্ন নেওয়া পুরুষদের জন্য জরুরি। কারণ ত্বকের সৌন্দর্যের পাশাপাশি সুস্থতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবারের পুরুষ সদস্যরা যদি নিজেরা এ বিষয়ে আগ্রহ না দেখান, তাহলে তাদের ত্বকের যত্নের প্রয়োজনীয় দিকগুলো সম্পর্কে জানানো উচিত। অল্প সময়ে এবং সহজ উপায়ে কীভাবে ত্বককে সুন্দর ও সুস্থ রাখা যায়, সে সম্পর্কে সচেতন হওয়াই মূল কথা। চলুন জেনে নেওয়া যাক প্রাথমিক কিছু ত্বক পরিচর্যার ধাপ—

১. নিয়মিত মুখ পরিষ্কার করা

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মুখ ভালোভাবে পরিষ্কার করা দরকার। সকালে মুখ ধোয়া ত্বককে সতেজ করে এবং রাতের বেলায় ব্যবহৃত ক্রিম বা জমে থাকা ঘাম দূর করে। আর সন্ধ্যায় মুখ পরিষ্কার করলে সারাদিনের ধুলাবালি ও ময়লা দূর হয়। নিয়মিত পরিষ্কার ত্বককে স্বাস্থ্যবান ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। ত্বকের যত্নের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, তাই কখনোই অবহেলা করা উচিত নয়।

২. সপ্তাহে ২–৩ বার এক্সফোলিয়েশন

এক্সফোলিয়েট করলে ত্বক আরও মসৃণ ও উজ্জ্বল দেখায়। এটি মৃত কোষ, অতিরিক্ত তেল ও জমে থাকা ময়লা দূর করতে সহায়তা করে। যারা নিয়মিত শেভ করেন, তাদের জন্য এক্সফোলিয়েশন বিশেষভাবে উপকারী। মুখ ধোয়ার পর সন্ধ্যার রুটিনে সপ্তাহে দুই থেকে তিনবার এক্সফোলিয়েট করার অভ্যাস গড়ে তুলুন।

৩. ময়েশ্চারাইজার ব্যবহার

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি। এটি ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে এবং ত্বককে নরম ও সতেজ রাখে। নিজের ত্বকের ধরন অনুযায়ী—শুষ্ক, তৈলাক্ত, সংবেদনশীল বা মিশ্র—ময়েশ্চারাইজার নির্বাচন করা উচিত। যেহেতু পুরুষদের ত্বকে স্বাভাবিকভাবেই তেল নিঃসরণ বেশি হয়, তাই হালকা ধরনের ময়েশ্চারাইজার তাদের জন্য বেশি উপযোগী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

1

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

2

ভয়ংকর ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৯০

3

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

4

এপ্রিল থেকে জুনে ৫৪ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ আদায়

5

চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপালকে সাইনিং করাচ্ছেন বিজেন্দ্র

6

আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার: তারেক রহমান

7

এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!

8

২৮ দিনে প্রবাসী আয় ২৯৪ কোটি ডলার

9

জন্মদিনে যে ৫ প্রতিশ্রুতির কথা জানালেন তারেক রহমান

10

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

11

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: উপদেষ

12

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

13

স্বর্ণের পর এবার কমল রুপার দামও

14

তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে রাষ্ট্রদূত তলব ক

15

বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডাদেশ পেলেন শেখ হাসিনা

16

৭৭ বছর বয়সে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

17

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে

18

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

19

চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র

20