Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাসার সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, এসব নিয়ে আমি আতঙ্কিত নই, বরং বিভিন্ন জায়গায় আগুন দেয়া হচ্ছে; প্রাণও চলে গেছে-- সেটা নিয়ে আমাদের কনসার্ন।  

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। তিনি আরও বলেন, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। ওরা যা চেষ্টা করেছে, সেই পর্যায়ে যেতে পারবে না। 

এর আগে, রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিষয়টি নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাজিব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমন একটা তথ্য আমরা পেয়েছি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যদিও এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি। ‎ 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ

1

নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কী?

2

আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

3

তবে কী ডি লিখটই কুফা?

4

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

5

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

6

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

7

ইমাম ও খতিবদের পেছনে ছিলাম, থাকবো: জামায়াত আমির

8

বড়দিনে ফের মুখোমুখি দেব–শুভশ্রী

9

মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে: জান্তা প্রধান

10

নোয়াখালী-৩ আসনে ৪৪ কেন্দ্রে সাড়ে ৭ হাজার ভোটে এগিয়ে বরকত উল্

11

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খে

12

স্ত্রীসহ ৪ জনকে গুলি করে হত্যা, আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচল

13

সালমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাবেক প্রেমিকা ক

14

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

15

মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির

16

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

17

ওয়াসিম আকরামের রেকর্ড নিজের দখলে নিলেন স্টার্ক

18

আম জনতার দলের দাবি-আপত্তি নিয়ে দ্বিমুখী আচরণে ইসি

19

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প

20