Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সোমালি বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, তার ফিরে যাওয়া উচিত।

ট্রাম্প তার পোস্টে ইলহান ওমরের একটি বক্তব্যের ভিডিও যুক্ত করেন, যা সম্প্রতি ডানপন্থী রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটি কবে ধারণ করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধি ইলহান ওমর সোমালিয়ায় জন্ম নেন। গৃহযুদ্ধের সময় আট বছর বয়সে দেশ ছাড়েন তিনি। পরে চার বছর কেনিয়ার এক শরণার্থী শিবিরে কাটিয়ে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ২০০০ সালে মার্কিন নাগরিকত্ব পান।

ট্রাম্পের এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মধ্যে। এর আগেও তিনি ইলহানকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। গত সেপ্টেম্বরে ওভাল অফিসে ট্রাম্প বলেছিলেন, আমি সোমালিয়ার প্রধানের সঙ্গে দেখা করেছিলাম। বলেছিলাম, আপনি হয়তো তাকে (ইলহান) ফিরিয়ে নিতে চান। তিনি বলেছিলেন, ‘আমি তাকে চাই না।’

এমনকি ২০২০ সালের নির্বাচনী প্রচারের সময়ও ট্রাম্প ইলহানকে উদ্দেশ করে বলেছিলেন, তিনি আমাদের শেখাচ্ছেন, কীভাবে দেশ চালাতে হয়?

এ বিষয়ে ইলহান ওমরের কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গত শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে ইলহান বলেন, আমি এসব নিয়ে উদ্বিগ্ন নই। জানি না, তারা কীভাবে আমার নাগরিকত্ব কেড়ে নেবে বা আমাকে দেশ থেকে বের করবে। আমি সেই ছোট মেয়ে নই, যে যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল। এখন আমি প্রাপ্তবয়স্ক, সন্তানদের মা এবং স্বাধীনভাবে বাঁচতে জানি।

তিনি আরও বলেন,প্রতিদিন সকালে উঠে মানুষ যখন বলে—‘আমরা ইলহানকে দেশ থেকে বের করে দেব’—তখন বিষয়টি অদ্ভুত মনে হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিকোলাস মাদুরোকে আটক করা দুর্ধর্ষ ‘ডেল্টা ফোর্স’ আসলে কী?

1

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

2

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কি

3

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

4

ঋতুরাজের মেইডেন সেঞ্চুরি

5

পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

6

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

7

১১৬ কোটি টাকায় সৌদি আরবে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

8

৬৫ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে দ্য টেলিগ্রাফ, ক্রেতা কে?

9

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতা

10

জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

11

যে কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট

12

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

13

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

14

অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

15

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা

16

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

17

বিশ্বকাপ না খেলায় এ সময়ে ক্রিকেটাররা কী করবেন

18

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

19

কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্

20