Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : সংস্থাটির তথ্যমতে, ইউরোপে প্রতি ১১টি মৃত্যুর মধ্যে একটি সরাসরি বা পরোক্ষভাবে অ্যালকোহল সেবনের সঙ্গে জড়িত। ডব্লিউএইচও প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে ইউরোপেই অ্যালকোহল গ্রহণের হার সবচেয়ে বেশি, যা অকাল মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০১৯ সালের তথ্য অনুযায়ী, শুধু আঘাতজনিত মৃত্যুর ক্ষেত্রেই প্রায় এক লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে মদ্যপানের কারণে। এর মধ্যে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা এবং পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালকোহল সেবন সহিংসতার সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত, যার মধ্যে রয়েছে শারীরিক হামলা ও পারিবারিক নির্যাতন। ইউরোপজুড়ে সহিংস আঘাতজনিত মৃত্যুর পেছনে এটি একটি বড় ভূমিকা রাখছে।
 
তথ্য অনুযায়ী, অ্যালকোহলের কারণে আঘাতজনিত মৃত্যুর প্রায় অর্ধেকই পূর্ব ইউরোপের দেশগুলোতে ঘটে। পশ্চিম ও দক্ষিণ ইউরোপে এই হার প্রায় ২০ শতাংশ। মদ্যপানের কারণে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে কিশোর ও তরুণরা। ডব্লিউএইচও জানায়, কৈশোর ও তারুণ্যে অ্যালকোহল সেবন মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে ব্যাহত করে। এতে স্মৃতিশক্তি ও শেখার সক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়ে যাওয়ার ঝুঁকি তো রয়েছেই।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের অ্যালকোহল বিষয়ক উপদেষ্টা ক্যারিনা ফেরেইরা বোরজেস জানান, অ্যালকোহল একটি বিষাক্ত পদার্থ, যা অন্তত সাত ধরনের ক্যানসারসহ নানা অসংক্রামক রোগের কারণ। পাশাপাশি এটি বিচারবোধ দুর্বল করে, প্রতিক্রিয়ার গতি কমায় এবং ঝুঁকিপূর্ণ আচরণে উৎসাহ দেয়। এতে অনেক প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ও মৃত্যু ঘটে।
 
রাশিয়ায় গত দুই দশকে মদ্যপানের ধরণে পরিবর্তন দেখা গেছে। জরিপে দেখা যায়, দেশটিতে অ্যালকোহল পান না করা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তবে এখনো সবচেয়ে বেশি পান করা পানীয় হচ্ছে বিয়ার যা ভদকার চেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহল নিয়ন্ত্রণে কঠোর নীতি ও জনসচেতনতা বাড়ানো না গেলে ইউরোপে এই মৃত্যুঝুঁকি আরও বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি নিয়োগ ঘিরে ফের বিতর্ক

1

আলু উৎপাদন ও ভোগে বৈচিত্র্য না এলে সমস্যা কাটবে না : বাণিজ্য

2

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

3

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

4

হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রে

5

ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ৩ অঞ্চলে বিভক্ত, ঝুঁকিমুক্ত

6

হাড়কাঁপানো শীতের মধ্যেই শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

7

মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

8

নিজ এলাকার চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফ

9

দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

10

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

11

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

12

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

13

‘অপু বিশ্বাস আন্তরিক, বুবলী সিনসিয়ার’

14

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

15

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে জিতলেন নাসীরুদ্দীন পাটওয়ার

16

বাংলাদেশকে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

17

রমজানে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি

18

স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় এলেন সাভারের তরিকুল

19

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

20