Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন , ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর আগামী সপ্তাহে ওয়াশিংটনে আসার কথা আছে এবং তিনি তার সঙ্গে দেখা করতে আগ্রহী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তবে তিনি এ বৈঠকের তারিখ বা আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্পের এই ঘোষণা এমন সময়ে এলো যখন মার্কিন সেনাবাহিনী গত সপ্তাহে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেন। 

আগামী সপ্তাহে ট্রাম্প ও মাচাদোর মধ্যে বৈঠক হলে এটি তাদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক হবে। মাচাদো সম্প্রতি জানিয়েছেন, তিনি গত অক্টোবর মাসের নোবেল শান্তি পুরস্কার জয়ের পর থেকে ট্রাম্পের সঙ্গে কথা বলেননি। 

মাচাদো ভেনেজুয়েলার বিরোধীদলীয় আন্দোলনের একটি প্রধান মুখ এবং নোবেল শান্তি পুরস্কার জয়ী নেতা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন। ট্রাম্প এ ঘোষণার সময় আরও বলেন, ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণ তেল উৎস রয়েছে এবং মার্কিন কোম্পানিগুলো সেখানে বিনিয়োগ করবে এবং দেশটির তেল খাত পুনর্গঠনের কাজ করবে।

এ ঘটনার প্রেক্ষাপটে, ভেনেজুয়েলার ভবিষ্যত শাসন ও রাজনৈতিক গঠন এখনও অনিশ্চিত এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

তথ্যসূত্র: সামা টিভি

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের মুবারক আল কাবির বন্দরে ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা

1

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

2

কমলো এলপি গ্যাসের দাম

3

ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক?

4

মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা কে এই আমিরুল?

5

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

6

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

7

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

8

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

9

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

10

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

11

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ই

12

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার

13

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

14

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

15

ফুলবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অ

16

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

17

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

18

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

19

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

20