Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

স্পোর্টস ডেস্ক : ‘এমপাওয়ার হার’ নামের এক প্রকল্পে শুরু করেছে ফিফা। অনুষ্ঠানে অংশ নেন ঋতুপর্ণা-আফঈদারা। অনুষ্ঠানে ফিফার এশিয়ান অঞ্চলের নারী ফুটবলে উন্নয়ন বিষয়ক প্রধান সাইমন এন্থনি সোমবার (১০ নভেম্বর) এক অনুষ্ঠানে জানান, ২০২৫-২৮ এই তিন বছরের চক্রে কিছু লক্ষ্য নির্ধারণ করেছেন তারা। সংস্থাটির লক্ষ্যের মধ্যে আছে সারা বিশ্ব জুড়ে ৬ কোটি নারীর ফুটবলে অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারী কোচের সংখ্যা বৃদ্ধি। 

তিনি জানান, ‘আমরা একটা জরিপ করেছি, সেখানে দেখা গেছে নারী-পুরুষ লিগ মিলিয়ে নারী কোচের সংখ্যা মাত্র ২২ শতাংশ। আমরা এই চার বছরে অনেক নারী কোচ বাড়াতে চাই। এশিয়ার প্রধান হিসেবে আমি প্রতি দেশেই নারী ফুটবল নিয়ে ভ্রমণ করি। বাংলাদেশ নারী ফুটবলে সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য অর্জন করেছে। এজন্য আমি নিজে এসে ফুটবল সংশ্লিষ্ট সবার সামনে নারী ফুটবলের ফিফার লক্ষ্য জানালাম, যেন বাফুফের সঙ্গে মিলে নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারি।’ 
 
ফিফার এমন উদ্যোগ ইতিবাচকভাবেই নিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। ক্লাবের সংখ্যা বাড়ানো, মেয়েদের লিগ নিয়মিত করার উপরেই বেশি জোর দিয়েছেন দেশের ফুটবলের এই অভিভাবক। ‘নারী ফুটবলে আমাদের ক্লাব সংখ্যা কম। নারীদের ঘরোয়া লিগ বাড়ানো, তাদের আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করব। ফিফা আমাদের ট্যাকনিক্যাল ও আর্থিকভাবে সহায়তা করবে।’ 

‘আমরা শুধু নারী ফুটবলারদের খেলার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকব না। নারী হিসেবে তাদের সমাজের নানা প্রতিবন্ধকতার সময় তাদের পাশে দাঁড়াব। অনেক সময় নারী হিসেবে সাইবার বুলিংয়ের শিকার হয়। আমরা সেক্ষেত্রে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

1

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

2

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’, কোন জেলায় শীত কেমন অনুভূত হবে

3

ইরানে গ্রেফতার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু

4

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

5

সরকারের ভেতরেই ভূত আছে: রিজভী

6

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

7

গম্ভীরকে ভারতের ব্যর্থতার কারণ ধরিয়ে দিলেন রাহানে

8

সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদ

9

হারলেও পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিলো আয়ারল

10

অভিবাসনবিরোধী অভিযানে ৫ বছরের শিশুকে আটক করল যুক্তরাষ্ট্র

11

সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরব

12

নওগাঁয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত

13

বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা উমর, পাত্রী কে

14

সৌ‌দি‌তে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি

15

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে

16

কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের তিন সাবেক অধ্যক্ষে

17

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

18

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

19

দেবের ‘টনিক ২’-তে কি দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতাকে?

20