Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : জানসেনের অফস্টাম্পের ওপর সামান্য লেন্থের বল আলতো ব্যাটে লং অনের দিকে ঠেলে দিয়েই দৌড়। ততক্ষণে গ্যালারিজুড়ে কেবল একটাই শব্দ ভেসে আসছিল কোহলি, কোহলি। অলিম্পিয়ানের মতো লাফিয়ে ওঠে সেঞ্চুরি উদযাপন করলেন কোহলি। হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন বাইশগজের রাজা। প্রথম ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ম্যাচে যেন সেখান থেকেই শুরুটা করলেন। টানা দ্বিতীয় ম্যাচে শতক হাঁকালেন ভারতের তারকা এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। অর্থাৎ শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের থেকে এখনও ১৬ ধাপ পেছনে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট একশ’টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্ট ফরম্যাটে করেন ৫১টি। এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনো একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল লিটল মাস্টারের নামে। সেই রেকর্ড প্রথম ম্যাচে রাঁচিতেই ভেঙে দিয়েছিলেন কোহলি। আর আজ আরও এক কদম উঠলেন তিনি। জানসেনের বলে সিঙ্গেল রান নিয়ে ৯০ বলে ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।
 
 
 
এ নিয়ে টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন ১১ বার। যা আরও একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই। তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। এ ছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তার নামে। তারপর রয়েছেন শচীন টেন্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাশিম আমলা (২১) ও এবি ডিভিলিয়ার্স (২১)।
 
অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। ১০২ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন। প্রসঙ্গত, ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ার পর সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ম্যাচে ১৭ রানে জয়ের পর আজ সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক দলের সংগ্রহ ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৫৮ রান।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

1

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

2

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

3

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

4

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্

5

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ, খোঁজ নিলেন শাক

6

এমন নির্বাচন চাই যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা

7

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

8

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: উপদেষ

9

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

10

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

11

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ, ক্ষুব্ধ পিটিআই

12

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্

13

জাহানারার অভিযোগ তদন্তে রুবাবা দৌলাসহ তিন সদস্যের কমিটি

14

উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

15

আমেরিকার স্থায়ী বাসিন্দা অমিত হাসান-শাকিব খান

16

কাপুরকে ছাড়িয়ে গেল সিং, সেরার তালিকায় কত নম্বরে?

17

দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

18

২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন জারি, কতদিন পাবেন ছুটি?

19

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের

20