Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যে যৌথ যুদ্ধ করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেটি ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বুধবারের সংবাদ সম্মেলনে ইরানের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে— সাংভাদিকদের এমন প্রশ্নের উত্তরে হেগসেথ বলেন, “আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু এটা ৬ সপ্তাহ (স্থায়ী) হতে পারে হতে পারে, ৮ সপ্তাহ হতে পারে এমনকি ৩ সপ্তাহ ধরেও চলতে পারে।”

“এখন এই মুহূর্তে আমরা এটুকু বলতে পারি যে এই যুদ্ধে আমাদের গতি কেমন হবে— তার আমরা নির্ধারণ করেছি এবং এখন পর্যন্ত সেই অনুযায়ী চলছি। শত্রু এখন ভারসাম্যহীন অবস্থায় আছে এবং আমরা তাদের এ অবস্থাতেই রাখব।”ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সংলাপ শেষ হওয়ার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। যুদ্ধের তৃতীয় দিন ২ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ইরানের যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হবে।

সূত্র : এপি

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

1

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

2

সিরিয়ায় ‘অপারেশন হোকিয়ে’ শুরু করল যুক্তরাষ্ট্র

3

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

4

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

5

নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে: গোলাম

6

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

7

দশ টাকার জন্যও কারও কাছে যাব না: হাসনাত আব্দুল্লাহ

8

ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

9

রোজার তাৎপর্য ও ফজিলত

10

রনির ১৮ বলের ফিফটি বৃথা, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বাংল

11

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

12

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

13

পুনরায় চালু হয়েছে এনআইডি সংশোধন কার্যক্রম

14

আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

15

ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

16

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

17

ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা

18

বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

19

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

20