Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাঞ্জুর দুর্দান্ত ফর্ম অভিষেকের জন্য স্বস্তির: দীনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক : কার্তিকের মতে, ওপেনিংয়ে স্যামসনের দায়িত্ব নিয়ে খেলতে পারা অভিষেককে আবার নিজের ছন্দ ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় স্বস্তি দেবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে সাঞ্জু অসাধারণ এক ইনিংস খেলেন। ইডেন গার্ডেন্সে ভারত যখন জয়ের জন্য মরিয়া, তখন তিনি অপরাজিত ৯৭ রান করে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করে দলকে জয়ের পথে নিয়ে যান।  

ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালের আগে জিওস্টার মিডিয়া ডেতে ইন্ডিয়া টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক বলেন, স্যামসনের ফর্ম অভিষেকের ওপর থেকে কিছুটা চাপ কমাতে পারে। 
 
কার্তিক বলেন, 'আমি চাই সে বিশ্বাস করুক যে সঞ্জু যেভাবে ব্যাট করছে, তা তার ওপরের চাপ কমিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত এতে তার সেরাটাই বেরিয়ে আসবে। কারণ যখন আপনার সঙ্গে সঞ্জুর মতো কেউ ব্যাট করছে, তখন তাকে ছাড়িয়ে যাওয়ার বা প্রতিযোগিতা করার চেষ্টা করার প্রয়োজন নেই। এটা তো দলগত খেলা।'

কার্তিক যোগ করেন, 'সে জানে সঞ্জুর ভূমিকা কী...দলকে শুরুতেই দ্রুত রান এনে দেওয়া। অভিষেকও এটা খুব ভালো করতে পারে। তাই আমি মনে করি সঞ্জু আর ইশান কিশান এই টুর্নামেন্টে যেভাবে খেলছে, তা দেখে অভিষেক একটু স্বস্তি নিয়ে নিজের খেলায় বিশ্বাস রাখতে পারবে।'

টুর্নামেন্টে নামার আগে বিশ্বের এক নম্বর টি–টোয়েন্টি ব্যাটার হলেও অভিষেক এখন পর্যন্ত নিজের ছাপ রাখতে পারেননি। ছয় ম্যাচে তিনি করেছেন মাত্র ৮০ রান, গড় ১৩.৩৩ এবং স্ট্রাইক রেট ১৩১.১৪।

টুর্নামেন্টে তার নামের পাশে টানা তিনটি ডাকও রয়েছে। যদিও সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ রান করে কিছুটা ছন্দে ফিরেছিলেন, এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ১৫ এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে করেন ১০ রান।
 
অনেক সাবেক ক্রিকেটার অভিষেককে শুরু থেকেই বড় শট খেলার প্রবণতা কমানোর পরামর্শ দিয়েছেন। তবে কার্তিক চান, তিনি যেন নিজের স্বাভাবিক খেলাতেই থাকেন এবং নিজের মতো করে এই খারাপ সময়টা কাটিয়ে ওঠেন।

কার্তিক বলেন, 'এমন পরিস্থিতিতে যদি সে মনে করে কয়েকটা বল খেলে নেওয়ার পর আক্রমণ করবে, তাহলে তার সেই সুযোগ আছে। কারণ আমরা জানি সেট হয়ে গেলে সে কতটা বিপজ্জনক হতে পারে। যদি বড় ইনিংস খেলতে তার সেটাই প্রয়োজন হয়, তাহলে সমস্যা কোথায়?'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করছেন জেফার-রাফসান!

1

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

2

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

3

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

4

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

5

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদে

6

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি

7

দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

8

নতুন রূপে শ্রাবন্তী

9

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

10

জামায়াত আমিরের ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান, যা জান

11

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

12

ভারত-পাকিস্তান ম্যাচ গড়ল নতুন রেকর্ড

13

ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল তেল কিনবে যুক্তরাষ্ট্র

14

হার্দিকের মায়ের সঙ্গে যে কথা বললেন তার প্রেমিকা

15

মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব: তার

16

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

17

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

18

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শর

19

ইরানে গ্রেফতার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু

20