Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেড় মাসে দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান-ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত গত দেড় মাসে প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরান থেকে আফগানিস্তানে ফিরে গেছেন ১ লাখ ৫০ হাজার আফগান শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

গত শতকের আশির দশকে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তান এবং ইরানের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন লাখ লাখ আফগান। নব্বইয়ের দশকের শুরুতে সোভিয়েত বাহিনীর অভিযান থেমে যাওয়ার পরও সেসব শিবিরে বসবাস করে আসছিলেন এবং নিজেদের জীবন গুছিয়ে নিয়েছিলেন।

তবে ২০২১ সালে আফগানিস্তানে কট্টর ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠীর উত্থানের জেরে নিরাপত্তাজনিত সংকট তৈরি হয় পাকিস্তানে। আর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বেহাল অবস্থায় পৌঁছায় ইরানের অর্থনীতি। এসব সংকটের জেরে ২০২৩ সালের শেষ দিকে শরণার্থী আফগান নাগরিকদের নিজেদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং ইরানের সরকার। তারপর থেকে দফায় দফায় আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান ও ইরান। এক্ষেত্রে অনেক সময় বল প্রয়োগেও দ্বিধা করছে না দু’দেশের সরকার।

এদিকে আফগানিস্তানে ফিরে নতুন সমস্যায় পড়তে হয়েছে আফগানদের। দীর্ঘ চার দশক ধরে দেশের বাইরে থাকায় আফগানিস্তানে নিজেদের সাবেক ঠিকানা হারিয়ে ফেলেছেন অনেক আফগান। তাছাড়া তাদের অধিকাংশের কাছেই আফগানিস্তানের নাগরিকত্ব সংক্রান্ত বৈধ কোনো নথিপত্র নেই। ফলে আফগানিস্তানে গিয়ে পদে পদে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

এসবের মধ্যে সবচেয়ে  একটি বড় সংকট বেকারত্ব। তালেবানশাসিত আফগানিস্তানে কাজ খুঁজে পেতে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এই আফগানদের। বেশিরভাগই এখনও কোনো কাজ বা চাকরি খুঁজে পাননি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান-ইরান থেকে আফগানদের ৯০ শতাংশ পরিবার গড়ে দৈনিক মাত্র ৫ ডলার ব্যয় করার সক্ষমতা রাখেন। এরমধ্যেই খাবার, বস্ত্র, ওষুধ প্রভৃতি মৌলিক চাহিদা মেটাতে হচ্ছে তাদের।

“আমরা এই প্রত্যাবর্তনের স্থায়িত্ব নিয়ে উদ্বিগ্ন। সম্প্রতি আমরা একটি জরিপ চালিয়েছিলাম, সেই জরিপে অংশগ্রহণকারীদের অনেকেই আমাদের জানিয়েছেন যে তারা এখন পরিস্থিতিগত কারণে চুপচাপ আছেন। অবস্থা খানিকটা স্বাভাবিক হলেই আগের ঠিকানায় ফিরে যাওয়ার চেষ্টা শুরু করবেন তারা”, বলা হয়েছে ইউএনএইচসিআরের বিবৃতিতে।

সূত্র : এএফপি, ডন 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন

1

জন্মসূত্রে নাগরিকত্ব চালু হয় দাসদের সন্তানের জন্য, ধনীদের নয়

2

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

3

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

4

মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

5

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

6

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডারের বিষয়ে যা বললেন তৌহ

7

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

8

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

9

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

10

৩ মার্চ চন্দ্রগ্রহণ, বিভাগীয় শহরে যখন দেখা যাবে মহাজাগতিক দৃ

11

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

12

সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

13

শ্বশুরবাড়িতে মোহনীয় লুকে মুগ্ধতা ছড়ালেন মধুমিতা

14

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্য

15

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

16

গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

17

জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে প্রবাসী কল্যাণ স‌চিবের সাক্ষা

18

বাবার পথেই হাঁটছেন তারেক রহমান

19

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

20