Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৪৮ বছরে এই প্রথম ক্রিকেট দেখল এই রেকর্ড

স্পোর্টস ডেস্ক : এবারের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে। ১৯ উইকেট গিয়ে প্রথম দিন দেখেছে বিরল রেকর্ড। এরপর দ্বিতীয় দিনের শুরুতেও দেখা মিলল এক রেকর্ড, এমন এক রেকর্ড যা শেষ ১৪৮ বছরে দেখা যায়নি আর! ১২৩ রানে ৯ উইকেট নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে বেশি দূর এগোতে পারেনি। ব্রেডন কার্সের বলে নাথান লায়ন আউট হয়েছেন দিনের সপ্তম ওভারেই। ১৩২ রানে অলআউট হয়েছে অজিরা।

এরপর ইংল্যান্ড ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই খুইয়ে বসে জ্যাক ক্রলির উইকেট। প্রথম ইনিংসের মতো এবারও সেই মিচেল স্টার্কের শিকার বনেন ক্রলি। রানের খাতা খোলার আগেই উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। আর তাতেই ইতিহাস গড়া হয়ে যায় পার্থে। প্রথম ইনিংসেও ইংল্যান্ডের একই দশা হয়েছিল। ক্রলি আউট হয়েছিলেন স্টার্কের বলে, সেবারও দলের রানের খাতা খোলা হয়নি। এরপর অস্ট্রেলিয়াও একই পরিস্থিতিতে পড়েছে। অভিষিক্ত জ্যাক ওয়েদারেল্ড আউট হয়েছিলেন রানের খাতা খোলার আগেই। জফরা আর্চারের বলে এলবিডব্লিউ হওয়ার সময় অস্ট্রেলিয়ারও রানের খাতা খোলা হয়নি।

কোনো টেস্টের প্রথম তিন ইনিংসের শুরুতে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন একজন করে ব্যাটার, ক্রিকেট ইতিহাস আর এমন নজির দেখেনি কখনোই, পার্থেই প্রথম ঘটল এমন নজির। তবে ক্রিকইনফো জানাচ্ছে, সব মিলিয়ে তিন ইনিংসে শূন্য রানে প্রথম উইকেট খোয়ানোর রেকর্ড আছে আরও ২টি। তবে তার কোনোটিই প্রথম তিন ইনিংসে টানা হয়নি।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

1

ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

2

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিস

3

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

4

‘গোমূত্র গবেষক’ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান!

5

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

6

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন

7

শীতে উজ্জ্বল ত্বকের জন্য খেতে পারেন ৫ ফল

8

ভারত-পাকিস্তান ম্যাচ গড়ল নতুন রেকর্ড

9

ছেলের কোলে চেপে ভোট দিলেন শতবর্ষী শুনাভান

10

খুশি কাপুর-কারিশ্মা তান্না জুটিতে নতুন দিগন্তে “মা ২”

11

শিল্পার আপত্তিকর ছবি প্রকাশ, নিলেন বড় পদক্ষেপ

12

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের

13

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

14

৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

15

জন্মদিনে ঝলমলে মিম

16

‘এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন’

17

বিয়ে করছেন জেফার-রাফসান!

18

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

19

২৬ দিনে প্রবাসী আয় হলো ২৭১ কোটি ডলার

20