Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘গোমূত্র গবেষক’ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান!

আন্তর্জাতিক ডেস্ক : পদ্মশ্রী সম্মান ঘোষণার পরই নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন ভারতের আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি। শিক্ষাবিদ ও গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য তাকে পদ্মশ্রী দেয়ার সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছে কেরালা কংগ্রেস। পাল্টা জবাব দিতে নেমেছেন জোহো করপোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু, যেখান থেকে শুরু তীব্র তর্ক-বিতর্ক।

২০২২ সাল থেকে আইআইটি মাদ্রাজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ভি কামাকোটি। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর তিনি বলেন, এই স্বীকৃতি তার কাছে ‘ব্যক্তিগত নয়, সমষ্টিগত অর্জন’। পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে আরও বেশি কাজ করার বার্তাও দেন তিনি।
 
কিন্তু এই সম্মান ঘোষণার পরই কেরালা কংগ্রেসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়। সেখানে কামাকোটির আগের এক মন্তব্যের প্রসঙ্গ টেনে ‘গোমূত্র গবেষণা’-কে বিশ্বদরবারে তুলে ধরার জন্য অভিনন্দন জানানো হয়। কারণ গত বছর ভি কামাকোটি দাবি করেছিলেন, গোমূত্রে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে এবং তা আইবিএস-সহ কিছু রোগে উপকারী হতে পারে। সেই মন্তব্য ঘিরে তখন ভারতজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল।
 
কেরালা কংগ্রেসের কটাক্ষের পাল্টা জবাবে শ্রীধর ভেম্বু লেখেন, ভি কামাকোটি ‘ডিপ টেক’-এর গবেষক, মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ক্ষেত্রে কাজ করেছেন এবং দেশের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। তার মতে, এই সম্মান তার পুরোপুরি প্রাপ্য। ভেম্বু আরও দাবি করেন, গোমূত্র ও গোবরের মাইক্রোবায়োম নিয়ে বৈজ্ঞানিক গবেষণার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং একে শুধুমাত্র ‘ঔপনিবেশিক মানসিকতা’ থেকে অস্বীকার করা ঠিক নয়। 
 
এরপরই বিতর্ক আরও তীব্র হয়। কেরালা কংগ্রেস পাল্টা প্রশ্ন তোলে যে, শুধু গরুর গোবর ও গোমূত্র নিয়েই কেন গবেষণা? অন্য প্রাণীর ক্ষেত্রে কেন নয়? তারা মধ্যপ্রদেশে পঞ্চগব্য নিয়ে হওয়া একটি সরকারি অর্থপোষিত গবেষণার উদাহরণ টেনে আর্থিক অনিয়মের অভিযোগও তোলে।
 
সবশেষে কেরালা কংগ্রেস সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রীধর ভেম্বুর দিকে। তাদের বক্তব্য, যদি গোমূত্রের এত উপকারিতা সত্যিই থাকে, তবে একজন বিলিয়নিয়ার হিসেবে ভেম্বু নিজেই কেন সেই গবেষণায় বিনিয়োগ করছেন না? ক্যানসারের মতো রোগ সারাতে যদি তা কার্যকর প্রমাণিত হয়, তবে সেটাই হবে বিশ্বের কাছে ভারতের অন্যতম বড় অবদান। এদিকে এমন বিতর্কে শিক্ষা, বিজ্ঞান ও রাজনীতির সীমারেখা আবারও নতুন করে প্রশ্নের মুখে পড়ল। আর সেই সঙ্গে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা।

 
সূত্র: দ্য ওয়াল

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

1

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

2

ইফতারের জন্য কি অজু করতেই হবে?

3

লিভারপুলের সঙ্গে ড্র করেও শীর্ষে রইল আর্সেনাল

4

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

5

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

6

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

7

ইসরায়েলি সমরাস্ত্রে সাজছে জার্মানি, নেপথ্যে কি?

8

‘ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ’

9

অভিবাসনবিরোধী অভিযানে ৫ বছরের শিশুকে আটক করল যুক্তরাষ্ট্র

10

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি : রুমিন ফ

11

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

12

এপস্টেইন নথিতে নিজের নাম, যে ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লে

13

বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

14

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

15

হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড, সর্বশেষ যা জানা গেল

16

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

17

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

18

রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি ‘চূড়ান্ত পর্যায়ে’: ট্রাম্প

19

নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে: গোলাম

20