Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

স্পোর্টস ডেস্ক : একসময় জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। পরবর্তীতে সব ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও বর্তমানে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শান্ত। চলমান বিসিএলেও দায়িত্ব নিয়ে নর্থ জোনকে ফাইনালে তুলেছেন শান্ত। এবার দলের অধিনায়ককে নিয়ে মুখ খুলেছেন কোচ তারেক আজিজ খান। 

মিরপুরে আজ তারেক বলেন, ‘‘নেতৃত্বের সিদ্ধান্তটা আসলে বোর্ডের। তবে আমরা যে দলটা নিয়ে কাজ করছি, সেখানে শান্ত একজন অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। আমরা কয়েকটা টুর্নামেন্টে একসঙ্গে কাজ করেছি, আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। ও যেভাবে পারফর্ম করছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে, সেটা দলের জন্য খুব ইতিবাচক।’’

পরে উইকেট নিয়ে তারেক বলেন, ‘‘বগুড়া ও রাজশাহীতে যে উইকেটগুলোতে খেলা হয়েছে, আমার মনে হয় ব্যাটারদের জন্য যেমন সুযোগ ছিল, আবার সকালে রাজশাহীর বোলিংয়ে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে।’

‘সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নেওয়ার জন্য এটি একটি ভালো প্রস্তুতি। এ ধরনের প্রস্তুতির দরকার ছিল এবং সব টিমেই জাতীয় দলের খেলোয়াড়রা আছে, নর্থে হয়তো একটু বেশি আছে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসেবে এটা একটা ভালো সুযোগ।’’

শিরোপা জয়ে নজর তারেকের, ‘‘আমরা আসলে সত্যি বলতে খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি এবং দলটা অনেক ভারসাম্য আছে। আমরা আসলে শিরোপার দিকেই আমাদের লক্ষ্যটা স্থির রেখেছি।’’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

1

জাতিসংঘে চীন-রাশিয়ার সমর্থন চায় ইরান

2

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

3

সৌদি যুবরাজকে খাসোগি হত্যা নিয়ে প্রশ্ন, সাংবাদিককে কটূক্তি ট

4

অবশেষে সেই চীনা যুবককে আশ্রয় দিল যুক্তরাষ্ট্র

5

ওসি পদায়নে প্রতারণামূলক কর্মকাণ্ড, ঢাকা রেঞ্জ ডিআইজির বিশেষ

6

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

7

দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

8

কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বাবর

9

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

10

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বা

11

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্

12

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আ

13

হাঁটুর চোটে মাঠের বাইরে ফরাসি ফরোয়ার্ড, ফিরবেন কবে!

14

গুঞ্জন থামিয়ে খোলামেলা বার্তা দিলেন রণবীর কাপুর

15

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

16

যুব এশিয়া কাপের ফাইনালসহ খেলার সূচি

17

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

18

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

19

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

20