Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘে চীন-রাশিয়ার সমর্থন চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে চীন ও রাশিয়ার কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং তা বন্ধ করা প্রয়োজন।

মঙ্গলবার (২৪ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করেন আরাগচি।

আলোচনায় ওয়াং ই চীন সরকারের পক্ষ থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার নিন্দা জানান। একই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব আলি লারিজানির নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। তাকে দেশপ্রেমিক ও প্রভাবশালী নেতা হিসেবেও অভিহিত করেন।

মধ্যপ্রাচ্য সংকট ইস্যুতে আরাগচি বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন। ইরান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে।

হরমুজ প্রণালী প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা পুরো অঞ্চলের পরিস্থিতির সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের কারণেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অন্যান্য দেশের জাহাজ চলাচল ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং প্রকৃত আগ্রাসীদের দায়ী না করে উল্টো ইরানের সমালোচনা করছে। এ অবস্থায় চীন ও রাশিয়াসহ সদস্য দেশগুলোর কাছে তিনি দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জবাবে ওয়াং ই বলেন, চীন আন্তর্জাতিক আইন ও কূটনীতির প্রতি সম্মান বজায় রেখে বিরোধ সমাধানের পক্ষে এবং একতরফা আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির

1

অর্থ পাচারকারীদের সামাজিকভাবে ঘৃণার আহ্বান ড. সালেহউদ্দিনের

2

চট্টগ্রাম রয়্যালস মালিকানা ছাড়ার পর দায়িত্ব নিলো বিসিবি

3

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

4

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

5

দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন

6

ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান

7

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

8

১৪ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

9

কীর্তিনাশা,পদ্মা গঙ্গা ভাগীরথী-হুগলি নদীঃ একই অংগে বহুরূপ

10

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০০

11

স্বল্পমেয়াদি ভিসার শর্ত শিথিল করল চীন

12

কঠিন মুহূর্তে রিয়াদের ওপরই ভরসা রাখছেন আর্থার

13

বছরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এলো ৭৭ কোটি ডলার

14

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন

15

বড়দিনে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

16

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পে

17

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল

18

ভোলা-১ আসন: ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আন্দালিব রহমান পার্থ

19

একের পর এক দুর্ঘটনা, বিয়ের সব পোস্ট মুছে ফেললেন স্মৃতি মান্ধ

20