Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আখতারুজ্জামান বাচ্চু

ডেস্ক নিউজ : ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি গফরগাঁও আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে এ প্রার্থিতা নিশ্চিত করা হয়। পত্রে উল্লেখ করা হয়, গফরগাঁও-এটওয়ারিয়া নির্বাচনী এলাকা (ময়মনসিংহ-১০) থেকে মোহাম্মদ আখতারুজ্জামান-এর নির্বাচনী মনোনয়ন অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
 
ভোটার নম্বর ৬১১২৬৫০...৮৮ উল্লেখ থাকা মনোনয়নপত্রটি চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দলের পক্ষে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন সংগঠনের সঙ্গে জড়িত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে আখতারুজ্জামান বাচ্চু প্রার্থী হিসেবে দলীয় আস্থা অর্জন করেছেন।
 
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘গফরগাঁওবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। ধানের শীষের বিজয়ের জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। এ নিয়ে গফরগাঁওয়ে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শিগগিরই নির্বাচনী প্রচারণায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

1

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

2

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

3

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

4

৩০ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

5

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

6

এবারও সংসদে ঢুকবে ৪৫ চোর : হাসনাত

7

মেঘলা থাকবে ঢাকার আকাশ, যে বার্তা দিল আবহাওয়া অফিস

8

বাবার পথেই হাঁটছেন তারেক রহমান

9

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

10

তানজানিয়ার কিলিমানজারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

11

সাতক্ষীরার ৪ আসনে ভোট পড়েছে ৭৩ শতাংশ, চলছে গণনা

12

টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ড গড়লেন অভিষেক

13

ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ কি বদলে দেবে বৈশ্বিক রাজনীতি?

14

সমাপনী অনুষ্ঠানে নাকভি থাকছেন, এবার ভারত কী করবে

15

প্রথম বলেই উইকেট হাসান মুরাদের

16

মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আ

17

এবার অস্কারের পথে শ্যালামে

18

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

19

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

20