Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

ডেস্ক নিউজ : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে যেসব শিক্ষার্থীরা বাদ পড়েছেন, তাদের বিশেষ বিবেচনায় আবারও অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে চলতি মাসের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ১৯ জানুয়ারি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সোমবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব মাদ্রাসা প্রধানদের পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পরীক্ষা-২০২৭ আলিম শ্রেণিতে যেসব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদ্রাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন বোর্ডের (ইএসআইএফ) পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য বলা হলো।

অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ১৯ জানুয়ারি। আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে

1

যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধা

2

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

3

২৪ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

4

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন:

5

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

6

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

7

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

8

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

9

২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

10

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

11

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

12

প্লে অফের দুর্দশা কি কাটাতে পারবে ইতালি?

13

সতর্ক করার পরও ইরান ‘ভুল করছে’: এরদোগান

14

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

15

বিশ্বব্যাংক আরও ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে

16

বিসিএলে কোচিংয়ের দায়িত্বে থাকছেন যারা

17

খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের

18

ইরানি শাসনব্যবস্থা এখনো যে কারণে ভেঙে পড়েনি

19

আয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর

20