Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

স্পোটস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমে ১০টি ম্যাচের একটিতেও জিততে না পারায় প্রধান কোচ ভিতোর পেরেইরাকে বরখাস্ত করেছে উলভস।

শনিবার ফুলহামের কাছে ৩-০ গোলে পরাজয় ছিল লিগে উলভসের অষ্টম হার। দলটি বর্তমানে টেবিলের সর্বনিম্ন স্থানে রয়েছে। 

২০২৪ সালের ডিসেম্বরে উলভসের দায়িত্ব নিয়েছিলেন পেরেইরা। গত সেপ্টেম্বরে নতুন করে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি।

কিন্তু গত সপ্তাহে বার্নলির কাছে ৩-২ গোলে হারের পরই সমর্থকদের একাংশ পেরেইরার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। ম্যালিনেক্সে ম্যাচ শেষের পর উত্তেজিত সমর্থকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় তাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।

উলভের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পেরেইরার আটজন ব্যাকরুম স্টাফকেও বরখাস্ত করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, এই মেয়াদে ফলাফল এবং পারফরম্যান্স গ্রহণযোগ্য মানদণ্ডের নিচে নেমে গেছে। যার ফলে নেতৃত্ব পরিবর্তন করা প্রয়োজন ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উলভসের অনূর্ধ্ব-২১ এবং অনূর্ধ্ব-১৮ দলের প্রধান কোচ জেমস কলিন্স এবং রিচার্ড ওয়াকার প্রধান কোচ নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন।

এই মৌসুমে কারাবাও কাপ থেকেও ছিটকে গেছে উলভস। ওয়েস্ট হ্যাম এবং এভারটনকে হারালেও বুধবার শেষ ষোলোতে চেলসির কাছে হেরে বিদায় নেয় দলটি।

গত ডিসেম্বরে উলভসে গ্যারি ও'নিলের স্থলাভিষিক্ত হন পেরেইরা। তখন পয়েন্ট টেবিলের ১৯তম অবস্থানে ছিল উলভস। অবশ্য মৌসুম শেষে উলভসকে ১৬তম স্থানে রেখে অবনমন এড়িয়েছিলেন তিনি।

গত গ্রীষ্মে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারান পেরেইরা। যার মধ্যে ম্যাথিউস কুনহা ৬২.৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে, রায়ান আইত-নৌরি ৩১ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে চলে যান। এছাড়া, অধিনায়ক নেলসন সেমেডো চুক্তি শেষ হওয়ায় ফেনারবাচেতে চলে যান। নরওয়ের স্ট্রাইকার জর্গেন স্ট্র্যান্ড লারসেনের ভবিষ্যৎ নিয়ে জল্পনাও মৌসুমে অস্থিতিকর পরিস্থিতির তৈরি করে। 

এসব ঘটনায় উলভসকে নিয়ে এবারের মৌসুমটা ভালো করতে পারেনি কোচ পেরেইরা। ফলে ১০ ম্যাচে ৮টিতে হার ও দুটিতে ড্র করে মাত্র দুই পয়েন্ট অর্জন করায় তাকে চাকরিচ্যুত করল উলভস।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

1

২৩ হাজার কোটি টাকার চেলসিকে রুখে দিল কারাবাগ

2

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা

3

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মে

4

বাণিজ্য মেলার সপ্তম দিনে মানুষের উপচে পড়া ভিড়

5

দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?

6

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রি করতে চায় প

7

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

8

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

9

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

10

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

11

আলু উৎপাদন ও ভোগে বৈচিত্র্য না এলে সমস্যা কাটবে না : বাণিজ্য

12

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

13

হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আ

14

মোদিকে আরও একবার বোল্ড করলেন ট্রাম্প

15

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

16

বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনতে পারবেন

17

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

18

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে এবার যা বললেন ধর্ম উপদেষ্টা

19

নিজের মেয়েকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন!

20