Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

স্পোর্টস ডেস্ক : ইতালির স্বপ্নপূরণ, না স্বপ্নভঙ্গের রাত আজ? জেনিকায় প্লে-অফ ফাইনালে স্বাগতিক বসনিয়াকে হারালে দীর্ঘ এক যুগের খরা কাটিয়ে বিশ্বকাপে ফিরবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেরে গেলে টানা তৃতীয়বার বিশ্বকাপের ট্রেন মিস করবে ইতালি।

প্লে-অফ সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখার পর ইতালির কোচ জেনারো গাত্তুসো শিষ্যদের সতর্ক করে বলেছিলেন, সামনে ‘এভারেস্ট’ জয়ের আসল চ্যালেঞ্জ। ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে আজ এভারেস্টের চূড়ায় উঠতে হবে আজ্জুরিদের। কয়েকদিন ধরে জেনিকায় তুষারপাত ও বৃষ্টি হচ্ছে। পথটা তাই ভীষণ বন্ধুর। শিষ্যদের কাছে গাত্তুসোর চাওয়া, ‘পারফরম্যান্স নিয়ে আমি আগ্রহী নই। আমার শুধু জয় চাই।’

ইতালির মতো বসনিয়ার সামনেও এক যুগ পর বিশ্বকাপে ফেরার হাতছানি। দুদলই সবশেষ খেলেছে ২০১৪ বিশ্বকাপে। ইতালিকে ফেভারিট মেনেই বসনিয়ার ৪০ বছর বয়সি অধিনায়ক এডিন ডেকো বলেছেন, ‘আমরা ঘরের মাঠে খেললেও ইতালি পরিষ্কার ফেভারিট। তাদের ইতিহাস সবাই জানে। তবে আমরা একটি প্রজন্মের স্বপ্ন-পূরণের জন্য লড়ব।’

প্লে-অফ সেমিফাইনালে ওয়েলসের বিপক্ষে বসনিয়ার জয় উদ্যাপন করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন ইতালির কয়েকজন ফুটবলার। ইউরোপিয়ান অঞ্চলের অন্য তিন প্লে-অফ ফাইনালে আজ দেখা হবে সুইডেন ও পোল্যান্ড, কসোভো ও তুরস্ক এবং চেক প্রজাতন্ত্র ও ডেনমার্কের।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

1

মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার

2

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

3

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

4

দেড় মাসে দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান-ইরান

5

কঙ্গোয় রানওয়ে থেকে ছিটকে পড়লো মন্ত্রীর বিমান!

6

নাশকতাকারীদের ঢাকা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে

7

সড়কে হেনস্তার শিকার অহনা

8

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপ

9

নিজের মেয়েকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন!

10

‘বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক’

11

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

12

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

13

হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর

14

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের ম

15

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

16

৪০০ রানের মাইলফলক

17

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

18

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

19

রাজস্ব আদায় সংক্রান্ত ৫টি অধ্যাদেশ পরিণত হচ্ছে আইনে, খসড়া অ

20