Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো জীবনে তার শরীরের কতো জায়গা দিয়ে যে গোল করেছেন! পায়ে, মাথা দিয়ে তো সবাই করে, হাত দিয়েও গোল আছে রোনালদোর, এমনকি বিশেষ অঙ্গ দিয়েও গোল করেছিলেন একবার। তবে এবার যা ‘করলেন’, তার নজির তার জীবনে আর একবারও দেখা যায়নি। এবার তিনি গোল করেছেন পিঠ দিয়ে।

তবে গোলটা ‘করেছেন’ বলার চেয়ে ‘পেয়েছেন’ বলাটাই বোধ হয় শ্রেয়। এই গোলে যে তার অবদান ছিল শূন্যের কোঠায়, ভাগ্যগুণে গোলটা পেয়ে গিয়েছেন তিনি। বক্সের ভেতর থেকে সতীর্থ জোয়াও ফেলিক্স গোলে শট নিয়েছিলেন, তবে তার পথ আটকে দাঁড়ান রোনালদো। শটটা তার পিঠে লেগে দিক বদলে জড়ায় জালে।

অবদান শূন্যের কাছাকাছি থাকলেও রোনালদো উদযাপনটা করেছেন বেশ করে। গোলটা নিশ্চিত হতেই তিনি ছুটে যান কর্নার পতাকার দিকে। সেখানে গিয়ে চিরচেনা ‘সিউউ’ উদযাপনে মেতেছিলেন তিনি। গত রাতের ম্যাচে গোল পেয়েও অবশ্য দলকে জেতাতে পারেননি রোনালদো। সৌদি প্রো লিগের এই ম্যাচে আল-নাসরের ১০ ম্যাচের জয়যাত্রা থেমে গেছে। মঙ্গলবার আল-ইত্তিফাকের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে লিগের শীর্ষ দলটি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুমি মন্ত্রণালয়কে জনবান্ধবে পরিনত হবে ভুমি প্রতিমন্ত্রী ব্যা

1

অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা

2

তাহসানের কারণেই ৮ বছরের গোপন প্রেম সামনে আনেন ফারিণ

3

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

4

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

5

আজকের স্বর্ণের দাম: ২৮ জানুয়ারি ২০২৬

6

রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

7

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

8

বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?

9

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

10

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

11

ইরানের পর এবার একই সময়ে ইসরাইলে হিজবুল্লাহর হামলা

12

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

13

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

14

ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মি

15

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্

16

বিটিভিতে তারেক শফিকুর নাহিদ ও মামুনুলের ভাষণ কবে জানা গেল

17

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

18

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

19

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস?

20