Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ : সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলামোটরে দলটির কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানো আরব আমিরাতে কারাবন্দি প্রবাসীদের মুক্তি উপলক্ষ্যে শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমরা কখনো বলিনি গণঅভ্যুত্থান এনসিপির। যদিও এমন অভিযোগ অনেকে করে থাকেন। কিন্তু যখন জুলাইয়ের শহীদ পরিবার, আহতদের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ আসে কিংবা এই কারাবন্দি প্রবাসীরা এতদিন ধরে রাস্তায়-রাস্তায় দৌড়াচ্ছেন, কোনো অফিসে অথবা দলের কাছে গেলে তাদেরকে বলা হতো এটা এনসিপির দায়িত্ব।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আমরা যেই সংস্কার অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেখানে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সেজন্য সংস্কার নিয়ে সমঝোতায় পৌঁছানো যায়নি।

কারাবন্দি প্রবাসীদের বিষয়ে নাহিদ বলেন, আরও আগে তাদের মুক্তির ব্যবস্থা করা উচিত ছিল। তাদের পরিবারগুলোকে বিভিন্নভাবে কষ্ট করতে হয়েছে। এই প্রবাসীরা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা। তাদের মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি বলেন, সরকার পতন না হলে তারা কোনোদিন মুক্তি পেত না। নিশ্চিত ঝুঁকি জেনেও তারা রাজপথে নেমেছিল। তাদের অবদান সারাজীবন মনে রাখব। সরকারের কাছে আবেদন থাকবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নাহিদ বলেন, তিনি প্রচণ্ডভাবে অসুস্থ, সুস্থতা কামনা করি। বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের লড়াইয়ে তার যেই ভূমিকা, সেই ভূমিকা এই জাতি মনে রাখবে। আশা করব, তিনি আমাদের মধ্যে আরও অনেকদিন বেঁচে থাকবেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কালোনি / ১০০০ গোল মেসির জন্য সময়ের ব্যাপার মাত্র, তার বিশ

1

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

2

লেবানন এখন ‘প্রধান যুদ্ধক্ষেত্র’: ইসরাইলি সেনাপ্রধান

3

মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

4

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

5

কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

6

দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদ

7

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

8

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

9

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

10

মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির

11

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা

12

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অতিরিক্ত টহল তৎপরতা এবং চেকপোষ্ট স্থাপন॥

13

গণতান্ত্রিক ধারায় ফিরতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

14

‘দ্য রাজা সাব’ শোতে প্রভাস ভক্তদের অগ্নিকাণ্ড!

15

ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়: রিজভী

16

প্রেসিডেন্ট পেজেশকিয়ান / ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে

17

ব্রাজিলিয়ানের জোড়া গোলে চ্যাম্পিয়ন নাপোলি

18

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

19

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০০

20