Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আল নাসরে রোনালদোর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালাহ!

স্পোর্টস ডেস্ক : প্রতিবেদন অনুযায়ী, আল-নাসর সালাহকে দলে নেওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। তবে সম্ভাব্য এই চুক্তিতে কিছু অভ্যন্তরীণ প্রশ্নও রয়েছে, রোনালদোর পাশে সালাহ কতটা মানিয়ে নেবেন এবং পর্তুগিজ তারকা পাদপ্রদীপের আলো ভাগাভাগি করতে রাজি হবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে।

এসব সম্ভাব্য জটিলতা সত্ত্বেও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) সালাহকে সৌদি লিগে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। এই ৩৩ বছর বয়সী সুপারস্টারকে শুধু ফুটবলার নয়, মধ্যপ্রাচ্যে ফুটবলের সাংস্কৃতিক দূত হিসেবেও দেখা হচ্ছে। আল-নাসরের শক্তিশালী আর্থিক সামর্থ্য থাকায় আধুনিক যুগের দুই সেরা আক্রমণভাগের তারকাকে একসঙ্গে খেলানোর স্বপ্ন বাস্তবসম্মত মনে হচ্ছে।

তবে আল-নাসর একা নয়। আরও চারটি সৌদি ক্লাব পরিস্থিতির দিকে নজর রাখছে। দীর্ঘদিন ধরে আগ্রহ দেখানো আল ইত্তিহাদ রোনালদোর দলের স্বপ্নপূরণে বড় হুমকি হতে পারে। আল ইত্তিহাদ এর আগে বিশ্বরেকর্ড প্রস্তাব দিয়েও লিভারপুলকে রাজি করাতে পারেনি। এছাড়া আল আহলি সৌদি এফসি ও আল হিলালও সালাহকে দলে নিতে আগ্রহী। লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডন রজার্সের তত্ত্বাবধানে থাকা আল কাদসিয়াহও চমকপ্রদ প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে।

অন্যদিকে অ্যানফিল্ডে সালাহ-পরবর্তী যুগের বাস্তবতা ধীরে ধীরে সামনে আসছে। প্রধান কোচ আর্নে স্লট স্বীকার করেছেন, ২৫০টির বেশি গোল করা একজন খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। স্লট বলেন, 'আমরা জানি অ্যান্ড্রু রবার্টসন এবং মো (সালাহ) চলে যাচ্ছে, তাই দুইজন খেলোয়াড় বদলাতে হবে। তবে আমরা এটাও জানি কস্টাস সিমিকাস ফিরছে। প্রথম লক্ষ্য হলো, মোর জায়গায় আমরা কীভাবে এগোব, একই ধরনের খেলোয়াড় আনব, নাকি ভিন্নভাবে সেই জায়গা পূরণ করব।'

সালাহর বিদায়ে মার্সিসাইডে এক সোনালি যুগের সমাপ্তি ঘটবে। নয় মৌসুমে তিনি ২৫৬ গোল করেছেন এবং প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগসহ আটটি বড় শিরোপা জিতেছেন। ২০২৫ সালের লিগ শিরোপাই সম্ভবত লিভারপুলের হয়ে সালাহর শেষ ট্রফি হতে যাচ্ছে। মৌসুমের এই শেষভাগে সালাহ এখন অলরেডদের আবার চ্যাম্পিয়ন্স লিগে ফেরানোর মিশনেই মাঠে নামবেন, এরপর হয়তো রিয়াদে রোনালদোর সঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

1

‘ধুরন্ধর ২’ মুক্তির পর নতুন করে আলোচনায় প্রয়াত বিধায়ক-সাংসদ!

2

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ‘ইতিবাচক অগ্রগতির’ দাবি

3

অধিনায়ক হয়ে পর্তুগালের স্কোয়াডে ফিরছেন রোনালদো, প্রতিপক্ষ কা

4

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

5

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে বিশাল সিদ্ধান্ত নিল পাকিস্ত

6

দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’, জানালেন তারেক

7

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ ক

8

জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার

9

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

10

নওগাঁয় অনুমতি নেই’ বলছে প্রশাসন: তবুও চলছে স্কুল মাঠে মেলা

11

‘সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই’

12

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

13

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

14

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

15

অভিবাসী ইস্যুতে কঠোর ট্রাম্প, এবার আট বিচারক বরখাস্ত

16

ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই

17

সৌদি যুবরাজকে খাসোগি হত্যা নিয়ে প্রশ্ন, সাংবাদিককে কটূক্তি ট

18

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে

19

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

20