Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা

বিনোদন ডেক্স : দুই দশকের ক্যারিয়ার জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের। অভিনয়জীবনে বেছে বেছে কাজ করেন তিনি। বছরে তিন থেকে চারটি কাজ করেই সন্তুষ্ট থাকেন। কাজের সংখ্যা নিয়ে কখনোই আফসোসে ভোগেন না রুনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তি হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি।

কারও ভালো লাগবে, আবার কারও লাগবে না—এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু আর একটু সহজ করে দেখা। নিজের কাজ করার ধরন নিয়ে এই অভিনেত্রী জানান, গত ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। 

রুনা বলেন, আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি।

বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থানে তিনি স্থির আছেন বলে জানান। তার কথায়, ১০ বছর আগেও আমি বছরে ৪-৫টি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।

প্রসঙ্গত, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আলী জুলফিকার জাহেদী পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুল প্রমুখ।

এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে বানানো হয়েছে। এ ছাড়া একই পরিচালকের ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন রুনা খান। রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

1

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লেন অভিষেক-গিল জুটি

2

ওসমান হাদিকে হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের ব

3

পুঁচকে যুক্তরাষ্ট্রের সামনে এলোমেলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত

4

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন শিরিন, রোজিনা, এসড

5

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

6

আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ

7

নওগাঁয় অনুমতি নেই’ বলছে প্রশাসন: তবুও চলছে স্কুল মাঠে মেলা

8

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার

9

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

10

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

11

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত

12

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

13

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

14

রক্তে ভাসছে দিল্লি, বিদেশ সফরে মোদি

15

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩

16

স্মৃতির পাশে দাঁড়াবে বলে জেমাইমা বিবিএল ছেড়ে দিল, একেই বলে

17

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

18

ডিসেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ডলার

19

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের

20