Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদিকে হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার দায়ে ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ। শিখ ফর জাস্টিস (এসএফজে) নামে একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্রেরও ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো, ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা বিক্ষোভ করেন।

সংবাদমাধ্যম কালিবার বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জানিয়েছে, বিক্ষোভকারীরা অভিযোগ করেন তাদের নেতা হারদ্বীপ সিং নিজ্জার এবং ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। তারা দাবি করেন দুজনই ভারতের বিরোধীতা করতেন। এ কারণে তাদের হত্যা করা হয়েছে। গতকাল বুধবার হওয়া এ বিক্ষোভের লক্ষ্য ছিল শিখ নেতাদের ওপর ভারত সরকারের চালানো দমন-নিপীড়ন চালানোর বিষয়ে বিশ্ববাসীকে জানানো।
 

২০২৩ সালে কানাডার ব্রাম্পটোনে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে আততায়ীরা। শিখ কমিউনিটির অভিযোগ ভারত সরকার এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল। নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত ও কানাডার সরকারের মধ্যে সম্পর্কে অবনতি ঘটেছিল।ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত অঞ্চল। শিখরা সেখানে নিজেদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এক্ষেত্রে প্রবাসী শিখরা বিশ্বব্যাপী কাজ করে থাকে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

1

প্রথম বলেই উইকেট হাসান মুরাদের

2

যে সংসদে ফিরিয়েছিলেন প্রাণ, সেখানেই ফিরলেন নিথর দেহে

3

যে আসন থেকে লড়বেন মঈন খান

4

জয়পুরহাটে দু:স্থ শীতার্তদের মাঝ রেড ক্রিসেন্ট এর শীতবস্ত্র

5

খালেদা জিয়া: যে জীবন বিপ্লবের, প্রতিরোধের

6

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ‘নির্বাচনি ক্যাম্প’ স্থাপন নিষিদ

7

বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না

8

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়, ব্যাপার কী?

9

নির্বাচন উপলক্ষে ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

10

প্রয়োজনে একাই ইরানে হামলা চালাবে ইসরাইল, যুক্তরাষ্ট্রকে জানি

11

হার্দিকের মায়ের সঙ্গে যে কথা বললেন তার প্রেমিকা

12

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

13

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

14

রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা

15

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

16

ফেব্রুয়ারির প্রথম ৪ দিনেই এলো ৫০ কোটি ডলার রেমিট্যান্স

17

উপজেলা আওয়ামী লীগ নেতার ৭ কোটি টাকার অবৈধ সম্পদ!

18

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

19

বিএনপিকে ভোট দিলে জুলুম-অত্যাচার বাংলার মাটিতে থাকবে না- ডা:

20