Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিভোর্স নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী সালমা

বিনোদন ডেক্স : দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিচ্ছেদের খবর প্রকাশ করেন তার স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। তার কিছুক্ষণ পর নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন সালমা।

বিচ্ছেদের বিষয়টি নিয়ে সালমা বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’

এদিকে সানাউল্লাহ নূর সাগর তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন।’

উল্লেখ্য, এর আগে সালমা ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। এরপরে সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টিকল না। দুইবারের বৈবাহিক জীবনের এমন পরিণতিতে আবারও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়ের মুখোমুখি হলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান

1

স্বস্তির জয় পেলো লিভারপুল

2

আজকের নামাজের সময়সূচি

3

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

4

ডিসি নিয়োগ ঘিরে ফের বিতর্ক

5

২০২৫ সালে অবসর নিলেন যেসব বিশ্বকাপজয়ী তারকারা

6

বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

7

এসিআর নিয়ে যে নির্দেশনা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

8

বিটিভিতে তারেক শফিকুর নাহিদ ও মামুনুলের ভাষণ কবে জানা গেল

9

দিন শেষে পুতিনেরই জয়

10

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

11

সিরিয়ায় ইসরাইলের হামলার ঘটনায় জাতিসংঘের কড়া নিন্দা

12

জহির রায়হান নিখোঁজের পর অভাবে গাছের পাতা খেয়েছি :

13

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

14

সালমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাবেক প্রেমিকা ক

15

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত

16

বগুড়া-৬ আসন: ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

17

ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

18

যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ

19

তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন

20