Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে পৃথক ইসরাইলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

বুধবার (২৫ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিডন এলাকার একটি শহর ও একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ছয়জনের মৃত্যু হয়। একই সময়ে অন্য একটি শহরে আরও তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর এএফপি’র।

জানা গেছে, তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল তাদের সামরিক অভিযান জোরদার করেছে। গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট হামলা চালানোর পর লেবানন সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আদলুন শহরে ইসরাইলি হামলায় চারজন নিহত হন। এছাড়া মিহ মিহ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে হামলায় আরও দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।

এর আগে এনএনএ জানিয়েছিল, দক্ষিণ লেবাননের হাব্বুশ শহরে আরেকটি হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা আগে বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল, যেগুলো হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচাই আদরাই এক বিবৃতিতে জানান, বৈরুতের উপশহরজুড়ে হিজবুল্লাহর সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা আরও জোরদার করা হচ্ছে। বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকা ত্যাগের আহ্বানও জানান তিনি।

ইসরাইল জানিয়েছে, তারা সীমান্ত এলাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান এই অভিযানে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৭২ জন নিহত হয়েছেন এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইলের উত্তরাঞ্চলেও উত্তেজনা বিরাজ করছে। লেবানন থেকে ছোড়া রকেট হামলার পর সেখানে বারবার সতর্ক সাইরেন বেজে ওঠে। মঙ্গলবারের এক হামলায় এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

1

ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকা

2

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

3

বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম : কার্তিক

4

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

5

‘ভিন্টেজ’ সাজে অনন্যা, পোশাকের দাম কত জানেন কি?

6

গম্ভীরকে ভারতের ব্যর্থতার কারণ ধরিয়ে দিলেন রাহানে

7

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ

8

জাতীয় পরিষদে পাস হলো সংবিধানের ২৭তম সংশোধনী বিল

9

পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস

10

“তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলন

11

মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

12

প্রবাসীরা ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল ফোন আনতে পারবেন, জানাল সর

13

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

14

‘জুলিয়ান উডকে আনার পর থেকে পারফর্ম্যান্স খারাপ হয়েছে’

15

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

16

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

17

এবার কোয়ান্টাম অস্ত্র নির্মাণ চীনের!

18

শেখ হাসিনা টিউলিপ রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

19

নতুন দায়িত্বে ৬ ডিআইজি

20