Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম : কার্তিক

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। তরুণ প্রজন্মের এই হার্টথ্রব তার হাস্যরসাত্মক স্বভাবের জন্য বেশ পরিচিত। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-এর প্রচারণায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন এই তারকা। সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী অনন্যা পাণ্ডেও। আর সেখানেই নিজের বোনের বিয়ে নিয়ে এক মজার অভিজ্ঞতার কথা শুনিয়ে সবাইকে হাসিতে ভাসিয়েছেন কার্তিক।

কপিল শর্মার সঙ্গে আড্ডায় কার্তিক জানান, বোন কৃতিকা তিওয়ারির বিয়েতে তিনি নাকি পরিবারের সদস্য হিসেবে নয়, বরং ‘অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন! অভিনেতা রসিকতা করে বলেন, ‘আমার বোন আর মা মিলেই বিয়ের সব আয়োজন সামলেছেন। সেখানে আমার কাজ ছিল কেবল উপস্থিত থেকে আনন্দ করা।’
 
 
তার কথায়, ‘আমি আমার নিজের বোনের বিয়েতে কোনো পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম। অথচ বিনিময়ে বোন আমাকে একটি টাকাও দেয়নি।’ পর্দার ‘রুহ বাবা’র মুখে এমন কথা শুনে কপিলের সেটজুড়ে হাসির রোল পড়ে যায়। মজার ছলে বলা হলেও, এই আড্ডায় কার্তিক এবং অনন্যা বর্তমান প্রজন্মের সম্পর্কের জটিলতা ও ভালোবাসার সমীকরণ নিয়ে নিজেদের ভাবনা শেয়ার করেন। তারা জানান, আজকের তরুণ-তরুণীরা সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি সচেতন ও সংবেদনশীল।

অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল কিকু শারদা ও কৃষ্ণা অভিষেকের কমেডি পারফরম্যান্স। কিকু শারদা ‘সোনা’ নামক নিরাপত্তাকর্মী এবং কৃষ্ণা অভিষেক ‘মোনালিকা’ সেজে দর্শকদের বিনোদন দেন। অন্যদিকে কার্তিক আরিয়ানকেও তার জনপ্রিয় ‘রুহ বাবা’ চরিত্রে কিছু মুহূর্তের জন্য অভিনয় করতে দেখা যায়, যা পুরো পর্বটিতে বাড়তি মাত্রা যোগ করে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

1

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত, কেন চুক্তিটি গুরুত্বপূর্ণ?

2

প্লট বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

3

হাঁটুর চোটে মাঠের বাইরে ফরাসি ফরোয়ার্ড, ফিরবেন কবে!

4

সড়কে হেনস্তার শিকার অহনা

5

মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন স্বর্ণ বিক্রি, বেরি

6

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন জোকোভিচ

8

জাহানারার অভিযোগ তদন্তে রুবাবা দৌলাসহ তিন সদস্যের কমিটি

9

প্রয়োজনে একাই ইরানে হামলা চালাবে ইসরাইল, যুক্তরাষ্ট্রকে জানি

10

নির্বাচন সফল করার বিষয়ে ইসিকে আশ্বস্ত করলেন আইজিপি

11

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ই

12

নতুন মৌসুমে নতুন রেকর্ডের হাতছানি মেসির সামনে

13

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

14

সেই গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

15

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

16

পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন অসীম মুনির

17

ভূমিধসের সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

18

সামীরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

19

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারে

20