Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক : বিবাহিত জীবনের ১৬ বছরে নানা ঝড়ঝাপটা সামলেও একে অপরের হাত ছাড়েননি শিল্পা শেট্টি  ও রাজ কুন্দ্রা। পর্নোকাণ্ডে অভিযুক্ত হওয়া থেকে শুরু করে আর্থিক জালিয়াতি—স্বামী রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও কোনোদিন তার পাশ ছাড়েননি শিল্পা। বরং বিবাহবার্ষিকীর উপলক্ষে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ভিডিও পোস্ট করে আরও একবার জানিয়ে দিলেন, এখনও যেমন তিনি রাজের ভালোবাসায় মুগ্ধ, তেমনই অনুরক্ত হয়ে আছেন আজও।

ভিডিওটির ক্যাপশনে শিল্পা লিখেছেন- আমাদের বিয়ের ১৬ বছর। এখনও ভালোবাসায় ডুবে রয়েছি। প্রতিদিন একে অপরের প্রেমে পড়ছি। সারা জীবন আমরা এভাবেই একে অপরের সঙ্গে কাটাব। শুভ বিবাহবার্ষিকী। পোস্ট করা ভিডিওতে ধরা পড়েছে দম্পতির খুনসুঁটি, মজা আর একসঙ্গে পথ চলার মুহূর্তগুলো। জীবনে যত ভালো-মন্দ পরিস্থিতিই আসুক, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে সব সামলে নিয়েছেন। সন্তানদেরও আগলে রেখেছেন বিপদ-আপদ থেকে, আর দুই সন্তানকে বড় করার দায়িত্ব সমানভাবে ভাগ করে নিয়েছেন তারা। এভাবেই ১৬ বছরের দাম্পত্য জীবনে নিজেদের সুখী সংসারের গল্প রচনা করেছেন শিল্পা ও রাজ।

শিল্পার এই পোস্টে বহু বলিউড তারকা শুভেচ্ছা জানিয়েছেন। বোন শমিতা লিখেছেন- লাভবার্ডদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। সারা জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ঘিরে থাকুক তোমাদের। উল্লেখ্য, ২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পা  শেট্টির। ২০১২ সালে তাদের প্রথম সন্তান ভিয়ান জন্ম নেয়। এরপর ২০২০ সালে সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান আসে তাদের জীবনে। দুই সন্তানকে নিয়ে আজও রাজকে কেন্দ্র করে সাজানো তাদের সুখী দাম্পত্য, যার সাক্ষী রইল শিল্পার নতুন পোস্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

1

বিদেশে যেতে বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

2

পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন

3

বাবরের অধিনায়কত্বে মুগ্ধ অস্ট্রেলিয়ান তারকা

4

জাতীয় নির্বাচনের তফশিল আগামী সপ্তাহে

5

এবার কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সানাউল্লাহ

6

৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনাই আমাদের পথ দেখাবে : আবদুস সালাম

7

আজকের স্বর্ণের দাম: ২৮ জানুয়ারি ২০২৬

8

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

9

ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা

10

ইরানের বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত

11

ইরানে ভূমিকম্প অনুভূত

12

‘স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, পরিবার হিসেবে নয়’

13

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ ইসির

14

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস, জুটি হিসাবে আছেন আদর আজাদ

15

১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

16

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি

17

এমএলএসের সেরা গোলরক্ষক ও আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভেড়াল ই

18

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চক্রান্ত নস্যাতের দাবি ইরানের

19

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, জরুরি অবস্থা জারি

20