Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক নিউজ : নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উত্তরবঙ্গের তিন জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। তিনি আগামী ৭ ফেব্রুয়ারি বেলা ১১ টায় বিমান যোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে হেলিকপ্টার যোগে বেলা ১১ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন।
 
সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশ্য রওয়ানা হবেন। সেখানে বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে হেলিকপ্টার যোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।
 
মীর সেলিম ফারুক বলেন, আমাদের নীলফামারী জেলার উন্নয়ন অগ্রগতি সব বিষয় নিয়ে সেদিন তিনি বক্তব্য রাখবেন। তার হাত ধরেই নীলফামারীর উন্নয়ন হবে। আমরা সরকার গঠন করলে দেশের কী কী উন্নয়ন করবেন তিনি সেসব নিয়েও উত্তরবঙ্গের জনসভাগুলোতে আলোচনা করবেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাসহ ৩ জন

1

টারানটিনোর সিক্যুয়েলে হাজির ব্র্যাড পিট

2

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

3

পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখত

4

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

5

ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই: কনসা

6

আজকের মুদ্রার রেট: ২৪ জানুয়ারি ২০২৬

7

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন ক

8

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জরুরি নির্দ

9

সিলেট থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান

10

রবীন্দ্রনাথের যে কবিতা প্রিয় অড্রে হেপবার্নের

11

ব্যাংক খাত দাঁড়াতে পারছে না ৩ কারণে

12

ভারতকে হারানোয় বড় পুরস্কার পাচ্ছে পাকিস্তান

13

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

14

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

15

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

16

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

17

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দ

18

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো?

19

হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

20