Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নুরের

ডেস্ক নিউজ : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনি বিজয়ের পর মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর (ভিপি নুর)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে তিনি বলেন, সব প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য।  গতকালের এ বিজয় আমি গলাচিপা-দশমিনাবাসীর তরে উৎসর্গ করলাম।  আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের ঋণ কখনো শোধ করতে পারব না।

তিনি উল্লেখ করেন, জাতীয় রাজনীতিতে ব্যস্ততার কারণে সবার কাছে সরাসরি পৌঁছাতে না পারলেও জনগণ আমাকে আস্থা ও বিশ্বাসের প্রতিদান হিসেবে বিজয়ী করেছেন। এ সমর্থন তাকে আগামী দিনে আরও দায়িত্বশীল, মানবিক ও ন্যায়পরায়ণ হতে অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।

বিবৃতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিপি নুর। তিনি বলেন, দলীয় সমর্থন, দিকনির্দেশনা ও সহযোগিতা তার বিজয়ের পথ সুগম করেছে।  একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসন পটুয়াখালী, গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসন এবং নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি) ও অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরিফের গুরুজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের কর্মী-সমর্থকদের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

নির্বাচনি প্রচারণায় হামলা-মামলা ও নির্যাতনের শিকার সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে ভিপি নুর বলেন, আপনারা কষ্ট ভুলে যান, অপরাধীদের ক্ষমা করুন—এটাই আপনাদের মাহাত্ম্যকে বড় করবে।  ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে দ্রুত কাজ শুরু করা হবে।

উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, গলাচিপা-দশমিনায় সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। গরিব, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে উন্নয়নের অগ্রাধিকার তালিকায় রাখা হবে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গলাচিপা-দশমিনা হবে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জনপদ। মাদক, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, জনগণ নির্ভয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।

স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান, অফিস-আদালত হয়রানিমুক্ত ও জনবান্ধব করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও আস্থা রক্ষায় কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। সবশেষে তিনি নাগরিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন, জনগণ পাশে থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়, ব্যাপার কী?

1

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

2

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

3

ভোটারপ্রতি কত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী, জানা গেল

4

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৯ স্কিয়ার

5

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

6

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

7

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

8

বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা

9

কপে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে: ফরিদা আখতার

10

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

11

ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের

12

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

13

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

14

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

15

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

16

তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন

17

স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, দাম বাড়ল আবার

18

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

19

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ন

20