Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘অপু বিশ্বাস আন্তরিক, বুবলী সিনসিয়ার’

বিনোদন ডেস্ক : সম্প্রতি নায়িকা শবনম বুবলীর সঙ্গে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে সজলের নতুন চলচ্চিত্রের কাজ, সেখানে তার বিপরীতে থাকছেন অপু বিশ্বাস।

বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি প্রথমবার দুজনে সিনেমা করছি। বোঝাপড়াটা বেশ ভালো ছিল। কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল।

‘শাপলা শালুক’ সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। পরিচালক সম্পর্কে সজল বলেন, তিনি অসম্ভব যত্ন নিয়ে কাজটি করেছেন। শেরপুরের বর্ডার এলাকায় শুটিং করেছি। তা-ও আবার গ্রামে। সম্প্রতি শেষ লটের শুটিং করে এলাম। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই শুটিং করেছি ।

সজল প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে সিনেমা করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘দুর্বার’। পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। 

এ বিষয়ে সংবাদমাধ্যমকে সজল বলেন, দুর্বার মূলত থ্রিলার ঘরানার সিনেমা। এতে অনেক চমক থাকবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

অপু বিশ্বাস সম্পর্কে তিনি বলেন, অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন। তার অভিজ্ঞতা অনেক। চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা রিহার্সাল করেছি। ভীষণ আন্তরিক। সংলাপ কীভাবে দিতে হয়, তা বেশ ভালো বোঝেন। খুব সহযোগিতা পরায়ণ এবং তার জানার জায়গা বেশি।

তিনি আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে দুর্বার সিনেমার শুটিং দিয়ে বছর শেষ করব। আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, ২০২৬ সাল হবে সিনেমার বছর। এভাবেই কাজ করে যেতে চাই।

এক প্রশ্নের জবাবে সজল বলেন, যে ধরনের চরিত্রে ভিন্নতা আছে। গল্পে ভিন্নতা আছে। কোনো তাড়াহুড়া নেই আমার। দিন শেষে ভালো কাজ নিয়ে থাকতে চাই।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙলেন নীরবতা, অনুতপ্ত মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনার

1

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কি

2

ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

3

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নেদারল্যান্ডস

4

২৬ দিনে প্রবাসী আয় হলো ২৭১ কোটি ডলার

5

তবে কী ডি লিখটই কুফা?

6

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

7

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নও

8

নেইমারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে ফের আনচেলত্তির বার্তা

9

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

10

টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১০ জন উদ্

11

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

12

‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্

13

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান

14

কারাগারে পৌঁছায়নি সাদ্দামের জামিননামা, মুক্তি মিলছে না আজ

15

নেপালের বিপক্ষে খেলতে নামলেও বাংলাদেশের ভাবনায় ভারত ম্যাচ

16

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

17

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

18

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

19

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব: যুবরা

20