Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরত সত্ত্বেও দখলদার ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত আছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ এর বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ও নারীসহ বহু বেসামরিক নাগরিক রয়েছে।

 

দক্ষিণ গাজার নাসের হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের নিকটবর্তী বেনি সুহাইলা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বয়স যথাক্রমে ৮ ও ১১ বছর। চিকিৎসকরা জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়। এছাড়া শনিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি অংশে স্থল, নৌ এবং বিমান হামলা শুরু করে।

তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশকারী সন্দেহজনক দুই ব্যক্তিকে গুলি করেছে। একই ধরনের আরেকটি ঘটনায় দক্ষিণ গাজায় আরও একজনকে হত্যার কথাও তারা জানিয়েছে।

এদিকে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে বিরত রাখতে মধ্যস্থতাকারীদের প্রতি নতুন করে চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। অন্যদিকে, দুই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে বিধ্বস্ত গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এই পরিকল্পনায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে।

মূল লড়াইয়ের পাশাপাশি দখল হওয়া পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। ফিলিস্তিনিদের অভিযোগ, গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা আত্মসমর্পণ করার পরও দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। দুটি আরব টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, তারা হাত তুলে আত্মসমর্পণ করার পরও তাদের গুলি করা হয়।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলার বাদীকে আজ জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী

1

ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক?

2

যে ২০ আসন পেলো বাংলাদেশ খেলাফত মজলিস

3

রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা

4

বাংলাদেশ সিরিজের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডকে হারানোর চ্যাল

5

রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

6

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

7

মির্জা ফখরুল, আব্বাসসহ ক্রীড়াঙ্গনের যারা নির্বাচিত হলেন

8

মোস্তাফিজের কাছ থেকে শিখতে আগ্রহী হারিস রউফ

9

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

10

বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

11

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

12

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কম

13

‘বাংলাদেশ ঠিকই করেছে’— ভারত ইস্যুতে বললেন কিংবদন্তি

14

চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন (ভিডিও)

15

চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে

16

এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন চান অর্থ উপদেষ

17

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন

18

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

19

চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচব

20