Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাঙলেন নীরবতা, অনুতপ্ত মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনার

বিনোদন ডেক্স : মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনার। সম্প্রতি অভিনেতা ওয়েন থিয়েল আয়োজিত ‘ইন ইয়োর ড্রিমস’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সুপারমডেল তার ব্যক্তিগত জীবন ঘিরে দীর্ঘদিনের আলোচিত গুজব নিয়ে খোলামেলা কথা বলেছেন। অনুষ্ঠানের শুরুতে হালকা ও মজার কথা-বার্তা চললেও এক পর্যায়ে সেটা গুরুত্বপূর্ণ আলোচনায় রূপ নেয়। এই পডকাস্টে জেনার তার মুখে প্লাস্টিক সার্জারি করা এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে চলমান জল্পনার জবাব দেন।

প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে কেন্ডাল জেনার স্পষ্টভাবে জানান, তিনি কখনো কোনো বড় ধরনের কসমেটিক সার্জারি করাননি। তিনি বলেন, একমাত্র যে প্রসাধনী পদ্ধতিটি তিনি একবার চেষ্টা করেছিলেন, তা হল কপালে ‘বেবি বোটক্স’।  তবে সেই সিদ্ধান্তের জন্য পরে তিনি অনুতপ্ত হন বলেও স্বীকার করেন। 

তার এমন মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্ত ও সমালোচকরা তার মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকের ছবির সঙ্গে বর্তমান চেহারার তুলনা করতে শুরু করেন। অনেকেই দাবি করেন, বিশেষ করে তার নাকের গঠনের পরিবর্তন স্বাভাবিক পরিবর্তনের চেয়েও বেশি কিছু ইঙ্গিত দেয়।

অন্যদিকে, অনেকে আবার এসব মন্তব্যকে অযৌক্তিক ও অতিরঞ্জিত বলে মনে করেন। সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না জেনার। এরপরও পডকাস্টে প্লাস্টিক সার্জারি নিয়ে তার এমন স্পষ্ট জবাব ভক্ত-সমালোচকদের মনে কৌতূহল যেন আরও বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

1

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভি

2

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

3

রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতি

4

রাজশাহী ও বগুড়াতে বিপিএল আয়োজন নিয়ে মুশফিকের মন্তব্য

5

‘ভিন্টেজ’ সাজে অনন্যা, পোশাকের দাম কত জানেন কি?

6

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

7

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

8

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল

9

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

10

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

11

কক্ষে ঢুকে চেয়ার নয়; নাম ফলকের বোর্ডে তাকিয়ে যা বললেন স্ব

12

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী

13

মেসি-রোনালদোকে নিয়ে যে প্রশ্ন মদরিচের ভালো লাগে না

14

তীর-ধনুক হাতে শাকিব খান: নতুন ছবির প্রস্তুতি?

15

আজকের স্বর্ণের দাম: ৭ জানুয়ারি ২০২৬

16

নিজেই নিজেকে ‘মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন ট্রাম্প!

17

মনোনয়নপত্র দাখিলের সময় দুই দিন বাড়তে পারে

18

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প

19

ভোলা-১ আসন: ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আন্দালিব রহমান পার্থ

20