Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

কফিনের ভেতর থেকে সাহায্যের আর্তনাদ, দেখা গেল তিনি জীবিত!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ২ বছর শয্যাশায়ী ছিলেন ৬৫ বছর বয়সি চনথিরোট। রোববার হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা ধরে নেন তিনি মারা গেছেন। পরে তাকে কফিনে ঢোকানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য চার ঘণ্টা দূরত্বের একটি মন্দিরে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কফিনের ভেতর থেকে শব্দ শোনা যায়।

খুলে দেখ ‍যায়, তিনি বেঁচে আছেন। বিস্ময়কর ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। ওই নারী ফিটসানুলোক প্রদেশের বাসিন্দা। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তার কফিন আনা হয় ব্যাংককের কাছে একটি মন্দিরে। সেখানে বিনা মূল্যে দরিদ্রদের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু সৎকারের প্রস্তুতি নেওয়ার সময় কফিনের ভেতর থেকে ক্ষীণ শব্দ শোনা যায়। পরিবারের সদস্যরা কফিন খুলে বিস্মিত হয়ে যান। দেখেন ওই নারী থরথর করে কাঁপছেন আর মুখের সামনে থাকা মাছি তাড়াচ্ছেন।

অবিশ্বাস্য দৃশ্যটি একটি ভিডিওতেও ধরা পড়েছে। ভিডিওতে হতবাক আত্মীয়দের ওই নারীকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই নারীর ভাই মঙ্গকোল (৫৭) বলেন, তারা অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই বোনের মৃত্যু-সম্পর্কিত কাগজপত্র সংগ্রহ করেছিলেন। তবে বোনকে জীবিত দেখতে পেয়ে তিনি খুব খুশি হয়েছেন।

মন্দিরের কর্মী থম্মানুন কফিনটি প্রধান হলের দিকে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ভেতর থেকে ক্ষীণকণ্ঠে সাহায্যের আকুতি শুনতে পান।এরপর চনথিরোটকে চিকিৎসকদের কাছে নেওয়া হয়। চিকিৎসকেরা বলেন, ওই নারীর নিশ্বাস বন্ধ হয়ে যায়নি। তার রক্তে শর্করার মাত্রা এতটাই কমে গিয়েছিল যে পরিবার তাকে মৃত ধরে নিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

1

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইল

2

সত্যি কি মাহিকাকে বিয়ে করছেন হার্দিক?

3

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন ট্রাম্প!

4

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

5

সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী

6

‘বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক’

7

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

8

গরমের তীব্রতা বাড়বে

9

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্

10

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

11

আ. লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

12

দিন শেষে পুতিনেরই জয়

13

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

14

জুলাই সনদ পাস হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : শিল্প উপদেষ্টা

15

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

16

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি

17

পোস্টাল ভোট ব্যবস্থা সারাবিশ্বের জন্য রোল মডেল: সিইসি

18

শিডিউল নেই শাকিবের, কবে আসছে ‘তুফান ২’?

19

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশী

20