Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আ. লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

ডেস্ক নিউজ : ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা থাকলে আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হবে না, জানতে চেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকেও তাহলে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।’

আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন; এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন। নাহিদ ইসলামের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খান।

রাশেদ খান বলেন, ‘যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে। আশা করি, এটাতে এমপি হাসনাত আব্দুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

1

গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পর

2

সালাহকে নিয়ে রুনির বিস্ফোরক প্রতিক্রিয়া

3

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল

4

৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

5

জব্দ রুশ সম্পদ ইউক্রেনকে দেয়ার ইইউ পরিকল্পনায় সমর্থন যুক্তরা

6

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

7

বিসিবির কাছে কী চেয়েছে আইসিসি, জানালেন বুলবুল

8

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

9

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত: লেবাননে অব্যাহত বো

10

দিল্লির পর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ

11

১৫ নভেম্বর ২০২৫: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

12

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

13

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত

14

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

15

পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়

16

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

17

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলার ঘটনা

18

নির্বাচনে প্রার্থীদের কর সেবায় এনবিআরের বিশেষ হেল্প ডেস্ক

19

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না ওমান

20