Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ : দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন রাজনৈতিক প্রচারণার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে চলে যাওয়া যাবে, হায় হায় হায়। চিন্তা করেন, তাইলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা এগুলার দরকার নাই নাকি?’

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকায় একটি আলোচনা সভায় এই কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সেটা বিএনপি ২০২২ সালে তুলে ধরেছিলো বলেও দাবি করেন তিনি। সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো ছাড়াও কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। 

‘সুতরাং সংস্কার যেটুকু হয়েছে যেটাতে একমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। অবশ্যই আমাদের হ্যাঁ ছিল, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেঈমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নাই যেগুলা আমরা একমত হই নাই সেগুলা ঢুকিয়ে দিয়েছো, তারপরও আমরা কিন্তু মেনে নিয়েছি’, বলেন তিনি।

দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে বিএনপির কাছে গ্রহণযোগ্য না হলেও মেনে নেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে আগামী নির্বাচনের ফলেই ‘দেশ লিবারেল ডেমোক্রেসি, নাকি উগ্রপন্থিদের হাতে যাবে সেটি নির্ধারিত হবে’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন ক

1

১৪ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

2

আজকের মুদ্রার রেট: ১১ জানুয়ারি ২০২৬

3

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

4

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

5

বিয়ে ভেঙে দিলেন স্মৃতি, ক্ষোভ ঝেড়ে যা বললেন পলাশ

6

খারগ দ্বীপে হামলাকারীদের জন্য কঠোর বার্তা ইরানের

7

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

8

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

9

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধা

10

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

11

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি

12

খুনি হাসিনার ফাঁসির রায়ে যা বললেন মুজাহিদপুত্র মাবরুর

13

গানের সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

14

‘নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে’

15

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

16

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে

17

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

18

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

19

‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’

20