Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ গ্রিনল্যান্ড হস্তান্তর না করলে ইউরোপীয় দেশগুলোর ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। তিনি বলেছেন, ভয়ভীতি বা দাদাগিরির কাছে ইউরোপ কখনোই মাথা নত করবে না।

আটলান্টিকের দুই পাড়ের মধ্যে উত্তেজনা এড়াতে ইউরোপের অনেক নেতা যেখানে সতর্ক ভাষায় কথা বলছেন, সেখানে মাক্রোঁ কড়া অবস্থান নিয়েছেন। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, ফ্রান্স ও ইউরোপ কোনোভাবেই ‘শক্তির জোরে চাপিয়ে দেওয়া নিয়ম’ মেনে নেবে না। তা করলে ইউরোপ ধীরে ধীরে পরাধীন হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন।

মাক্রোঁ আরও বলেন, বিশ্ব রাজনীতি যদি নীতিহীনতার দিকে এগোয়ও, ইউরোপ ভূখণ্ডগত অখণ্ডতা ও আইনের শাসনের প্রশ্নে আপস করবে না। তার ভাষায়, গুণ্ডামির বদলে সম্মান এবং বর্বরতার বদলে আইনের শাসনই ইউরোপের পছন্দ। বক্তৃতার সময় তিনি এভিয়েটর সানগ্লাস পরেছিলেন। এলিসি প্রাসাদের বরাতে জানানো হয়, চোখের রক্তনালী ফেটে যাওয়ায় সুরক্ষার জন্য তিনি এই চশমা ব্যবহার করছেন।

ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষাপটেই দাভোসে এসব মন্তব্য করেন মাক্রোঁ। এর আগে ট্রাম্প কূটনৈতিক শিষ্টাচার ভেঙে মাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন, যেখানে গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছিল। একই বার্তায় রাশিয়া ও অন্যান্য বিষয় নিয়ে একটি জি–৭ বৈঠক আয়োজনের প্রস্তাবও দেন মাক্রোঁ।

শনিবার ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে দিতে অস্বীকৃতি জানানো পর্যন্ত ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে শুল্ক বসানো হবে। ইউরোপের প্রভাবশালী দেশগুলো এই পদক্ষেপকে সরাসরি ‘ব্ল্যাকমেইল’ হিসেবে দেখছে। দাভোসে মাক্রোঁ বলেন, ওয়াশিংটনের লাগাতার শুল্ক আরোপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য, বিশেষ করে যখন তা ভূখণ্ডগত সার্বভৌমত্বে হস্তক্ষেপের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।

মাক্রোঁ জানিয়েছেন, তিনি বুধবারের আগেই দাভোস ত্যাগ করবেন। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য দেওয়ার কথা বুধবার, ফলে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দুই নেতার মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তবে ট্রাম্প যে বার্তাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, তাতে মাক্রোঁ তাকে বৃহস্পতিবার প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ট্রাম্প সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, তা এখনও জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোমূত্র গবেষক’ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান!

1

যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়: মির্জা আব্বাস

2

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

3

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

4

প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

5

ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটার

6

ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেয়া হচ্ছে: রিজভী

7

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত অনুষ্ঠ

8

নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে মিম

9

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসায় ভাসছেন আলিয়া

10

বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

11

পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে

12

পাকিস্তানের হামলায় ২৭৪ আফগান সেনা নিহত, ৭৩ চৌকি ধ্বংসের দাবি

13

সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরব

14

তারেক রহমানের আসার ফ্লাইট থেকে সরানো হলো ২ কেবিন ক্রুকে

15

জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ

16

ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের সাহায্য চেয়েছিলেন ইসরাই

17

‘২০০ শতাংশ শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত-পাকিস্তান’

18

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

19

সংবাদমাধ্যম বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের

20