Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়

স্পোর্টস ডেস্ক : ফিদে রেটিং দাবায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। মনন রেজা নীড়, মোহাম্মদ ফাহাদ রহমান ও মোঃ সাজিদুল হক প্রত্যেকে ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতির কাট ওয়ান বুশলজ স্কারে ৫১ স্কোর করে নীড় শিরোপা জয় করেন।

আর ৫০ স্কোর নিয়ে মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ এবং ৪৫ স্কোর নিয়ে মোঃ সাজিদুল হক তৃতীয় হন। এদিকে সাত পয়েন্ট করে অর্জন করেন ৫ জন দাবাড়ু। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে তিতাস ক্লাবের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চতুর্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ষষ্ঠ, বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সপ্তম ও আহনাফ রশিদ চৌধুরী অষ্টম স্থান লাভ করেন।
 
সাড়ে ছয় পয়েন্ট নিয়ে অর্জন করেন ৮ জন দাবাড়ু। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ নবম, মানহা’স ক্যাসেলের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দশম, জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির মুহতাদি তাজওয়ার নাশিদ একাদশ, খেলাঘর দাবা সংঘের রায়ান রশিদ মুগ্ধ দ্বাদশ ও খেলাঘর দাবা সংঘের যোয়ার হক প্রধান ত্রয়োদশ স্থান পেয়ে অর্থ পুরস্কার লাভ করেন।

রেটিং ক্যাটাগরি পুরস্কার পান যথাক্রমে মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মিরাজ উদ্দিন আহমেদ ও কামরুজ্জামান মামুন। অনূর্ধ্ব-১৪ পুরস্কার পান ঐতিজ্য বড়ুয়া, অনূর্ধ্ব-১০ পুরস্কার পান আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ, মহিলা পুরস্কার পান মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং উর্ধ্ব-৫০ পুরস্কার পান ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৭৯ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চাইলেও পুরোপুরি খুলতে পারবে না হরমুজ প্রণালি!

1

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

2

বাবার লড়াইয়ের ময়দানে কন্যারা: ঠাকুরগাঁওয়ে নজর কাড়ছেন নিঝর ও

3

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

4

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

5

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

6

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভা

7

কোনো দলকে দিয়ে আমাদের ডাকবেন, সেটি সঠিক হচ্ছে না

8

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

9

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

10

নারী বিশ্বকাপে রেকর্ড দর্শকে আয়ের নজির

11

মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন

12

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

13

যুদ্ধ নিয়ে এবার পার্লামেন্টে নতুন ঘোষণা দিলো ইরান

14

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

15

আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্

16

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

17

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

18

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইল

19

খালেদা জিয়া এখন ফ্লাই করার মতো পরিস্থিতিতে নেই: মান্না

20