Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন এই পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার এই পূর্ণাঙ্গ সফরে থাকছে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৭৬ রানের জয়ে টুর্নামেন্টে নিজেদের জয়যাত্রা পাঁচ ম্যাচে নিয়ে গেছে প্রোটিয়ারা। এই জয়ের পরই ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

ঘরের মাঠে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপরই ওয়ানডের পরই শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেটার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট খেলবে তারা। এরপরই নভেম্বরে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩-২৭ নভেম্বর। এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্টের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (১, ৪ ও ৭ ডিসেম্বর)। এরপর ১০-১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে।

সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। তার ভাষায়, প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার দল হিসেবেও নিজেদের প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

1

আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে জানেন?

2

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

3

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

4

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

5

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চায় ইংল্যান্ড

6

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

7

ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

8

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩

9

পোস্টাল ব্যালটে স্বচ্ছতা বজায় রাখতে হবে: আমির খসরু

10

পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

11

আজকের স্বর্ণের দাম: ৮ ডিসেম্বর ২০২৫

12

৩০ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

13

সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল?

14

১৯ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

15

দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

16

যতক্ষণ বেঁচে থাকব, দেশবাসীকে ছেড়ে যাবো না

17

সপ্তাহব্যাপী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ৩২৫

18

রাশিয়ার তেলবাহী জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে হেফাজতে নিলো ফ্রা

19

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

20