Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

ডেস্ক নিউজ : কিছুটা দাম কমানোর মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
এর আগে ২২ জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। তার আগে যথাক্রমে ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল।

অর্থাৎ ছয় দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট ২৫ হাজার ৬৬১ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম রেকর্ড ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় পৌঁছেছিল। এই রেকর্ড দাম নির্ধারণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দাম ৩ হাজার ১৪৯ টাকা কমানো হয়েছিল। তবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবার দাম বৃদ্ধির কারণে পূর্বের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন রিটার্নে প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব এসেছে: এনবিআর চেয়

1

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

2

বিয়ের পরিকল্পনা জানালেন মধুমিতা

3

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

4

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

5

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

6

শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে মন্ত্রণালয়ের জরুরি নির্

7

খুনি হাসিনার ফাঁসির রায়ে যা বললেন মুজাহিদপুত্র মাবরুর

8

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল

9

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায়  মা

10

বিএনপি ফোন দিয়ে বলে চরমোনাইর জন্য দরজা এখনো খোলা: মুফতী রেজা

11

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

12

টি-টোয়েন্টির সেরা দশে ডি কক

13

গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের জায়গায় খাজা নাফেকে খেলানোর পরামর্

14

রাজধানীর মিরপুরে বস্তিতে আগুন

15

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

16

পুরো ক্যারিয়ার বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছিলাম: লিওনেল মে

17

তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে রাষ্ট্রদূত তলব ক

18

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

19

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা

20