Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যায় অস্ট্রেলিয়া। অবশেষে তাই হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সুপার এইটের আগেই বিদায় নিল সাবেক চ্যাম্পিয়নরা।

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর গতকাল শ্রীলংকার কাছে হেরে কঠিন সমীকরণে পড়ে যায় অস্ট্রেলিয়া। আজ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ পর্বেই থামতে হলো অজিদের। অন্যদিকে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় সুপার এইটের টিকিট নিশ্চিত করে জিম্বাবুয়ে। 

মঙ্গলবার শ্রীলংকার পাল্লেকেল্লেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। তবে ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয়। বেশ কয়েকবার বৃষ্টি থামলেও মাঠ সংস্কার করার আগেই আবার হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত টসও হতে পারেনি।

প্রায় তিন ঘণ্টার অপেক্ষা শেষে ম্যচাটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। যদিও তাদের একটি ম্যাচ এখনো হাতে আছে।

বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের পাশাপাশি সুপার এইটে গেছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে সবকটি জিতেছে তারা। ফলে এক ম্যাচ হাতে থাকলেও ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত তাদের। 

চার ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে আয়ারল্যান্ড। গ্রুপে একমাত্র দল হিসেবে তারা সব ম্যাচ খেলে ফেলেছে। ৩ ম্যাচে এক জয়ের বিপরীতে ২ হার অস্ট্রেলিয়ার। ২ পয়েন্ট নিয়ে চারে আছে তারা। ৩ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি ওমান। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

1

যুক্তরাষ্ট্রের হাতে বাবার আটকের ঘটনায় যা বললেন মাদুরোর ছেলে

2

যমুনা গ্রুপের ইয়াসিন ইসলাম নাজেল ডব্লু বিসির মুয়েথাই সভাপতি

3

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

4

‘বড় চুক্তির’ পথে ভারত ও ইইউ

5

আজ ইকবালের অতিথি রোজিনা

6

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

7

পিছিয়ে পড়া আল নাসরকে জিতিয়ে রোনালদোর নতুন উদ্‌যাপন

8

বড়দিনে ফের মুখোমুখি দেব–শুভশ্রী

9

বিশ্বকাপের আগে বিপদে ভারত

10

শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

11

টিভিতে আজকের খেলা

12

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

13

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

14

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ‘নির্বাচনি ক্যাম্প’ স্থাপন নিষিদ

15

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

16

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন রিজভী

17

দুই সেটের খেলায় দুটিতে হেরেও সেমিফাইনালে জোকোভিচ

18

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

19

সালাহউদ্দিনের সম্পদ সাড়ে ১৭ কোটি, বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ট

20