Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

স্পোর্টস ডেস্ক : অদম্য টি-টোয়েন্টি কাপে ৪৪ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংসে ধূমকেতুর কাছ থেকে একাই ম্যাচ কেড়ে নিয়েছেন দুর্বার একাদশে নুরুল হাসান সোহান। বিশেষ করে শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে ২৬ রান করে তিনি দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ফলে ৩ বল এবং ২ উইকেট হাতে রেখেই জেতে দুর্বার। পরবর্তীতে সুযোগ পেলে কাজে লাগানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান সোহান। 

গতকাল টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫৬ রান সংগ্রহ করে ধূমকেতু। তাদের পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেছেন অধিনায়ক লিটন দাস। সোহানের ব্যাটে চড়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল দুর্বার। শরিফুলের ওভার মোকাবিলা করা নিয়ে সোহান বলেন, ‘ওই সময় আমার কাছে মনে হচ্ছিল পরিস্থিতি ছিল আমারই সুযোগ নেওয়া উচিত। ওই সুযোগটাই নেওয়ার চেষ্টা করেছি। নিজেকে যদি সেভাবে সুযোগ দিই, অবশ্যই নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা থাকে।’
 
 
 
‘যেহেতু এই ইনিংসটা লম্বা করার সুযোগ পেয়েছি। যখন শেষদিকে এমন সুযোগ এসেছে, সেট এবং আত্মবিশ্বাসী ছিলাম। আমার প্যাটার্নটা আসলে বুঝতে হবে, কী টাইপের পরিস্থিতি থাকে। কোনো সময় ৩-৪-৫ বল থাকলে কী হয়, যখন সময় পাচ্ছি নিজেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তখন ইনিংসটা গোছানোর আরও সুযোগ থাকে’, আরও যোগ করেন সোহান।
 

ধূমকেতুর স্কোয়াড মূলত জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো। ম্যাচ হারলেও দলটিকে বেশ ভারসাম্যপূর্ণ উল্লেখ করে প্রতিপক্ষের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘জাতীয় দলের যে স্কোয়াডটা আছে আমার মনে হয় অনেক ব্যালেন্সড, বেস্ট দল। ভালো বোলার আছে। ভালো একটা ম্যাচ হয়েছে। সামনে আরও ম্যাচ আছে চেষ্টা করব যেন সামনে আরও ভালো খেলতে পারি।’

কার্যকর ফিনিশিংয়ে ম্যাচ শেষ করার ব্যাপারে সোহান জানান, ‘আগেও যেটা বললাম যদি সুযোগটা নিজেকে দিতে পারি, নিজেকে সময় দিতে পারি, ইনিংস গোছানোর অনেক সময় থাকে। একইসঙ্গে অল্প সময়ের জন্য ব্যাট করলে যে ব্যাটারই থাকুক, কাজটা একটু কঠিন হয়। এটা (উপরের দিকে ব্যাট করা) আমার হাতে নয়, ঘরোয়া লিগে উপরে ব্যাট করার সুযোগ পেলে আমি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করি।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী

1

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে জিতলেন নাসীরুদ্দীন পাটওয়ার

2

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

3

হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপালও

4

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভাগ্যবান যারা

5

হিজবুল্লাহকে অস্ত্র ছেড়ে সংলাপে বসার পরামর্শ দিয়েছি: পোপ লিও

6

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

7

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

8

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা

9

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

10

একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

11

ভোটের মাঠে অতন্ত্র প্রহরী সশস্ত্র বাহিনী

12

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

13

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

14

রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র

15

মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

16

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৯

17

বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মর্যাদাপূর্ণ অবস্থান অ

18

১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৩৫.২ শতাংশ

19

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

20