Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী

স্পোর্টস ডেস্ক : বিপিএলের নিলাম শেষ হয়েছে এক সপ্তাহেরও বেশি সময় আগে। তবে সরাসরি চুক্তিতে দলে খেলোয়াড় টানা বজায় রেখেছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় এবার সাদাকাত এবং জহিরকে দলে নিল নোয়াখালী। সোমবার (৮ ডিসেম্বর) ফ্র‍্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই দুই ক্রিকেটারের অন্তর্ভূক্তির বিষয়ে জানিয়েছে।

পাকিস্তান ক্রিকেটের অন্যতম উদীয়মান তারকা ধরা হয় মাজ সাদাকাতকে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আলো কেড়ে এখন নিয়মিত খেলছেন দেশটির 'এ' দলে। ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বাঁহাতি স্পিন বলও করে থাকেন তিনি। সর্বশেষ রাইজিং স্টারস এশিয়া কাপে ব্যাট হাতে ১২৯ গড়ে ২৫৮ রান করেন তিনি। আর বল হাতে নিয়েছেন ৭ উইকেট। বিপিএলে এর আগে না খেললেও পাকিস্তান সুপার লিগের মতো ফ্র‍্যাঞ্চাইজি লিগের বড় মঞ্চে খেলেছেন। সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগেও খেলে গেছেন মাজ।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সুনাম কুড়াতে না পারলেও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত মুখ আফগানিস্তানের জহির খান। খেলেছেন আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি এবং সিপিএলের মতো বড় মঞ্চে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ ইনিংসে বোলিং করে ১৪২ উইকেট নিয়েছেন জহির। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ১ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জহির। তাতে মোট উইকেট পেয়েছেন ২০টি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জহির।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

1

আইসিসির ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধু একটি দেশ

2

শ্বশুরবাড়িতে মোহনীয় লুকে মুগ্ধতা ছড়ালেন মধুমিতা

3

সালাহউদ্দিনের সম্পদ সাড়ে ১৭ কোটি, বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ট

4

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ

5

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ই

6

চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন উষা ভ্যান্স

7

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

8

ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকা

9

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ইরানি নাগরিকদের

10

নিন্দুকদের কথা পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই দেশে

11

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

12

জন্মদিনে ঝলমলে মিম

13

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা বললেন ট্রাম্প

14

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

15

গণভোটে ‘হ্যাঁ’ সিল মারতে বললেন চরমোনাই পীর

16

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

17

শুধু নেইমারই নন, ফিট না থাকলে ভিনিসিউসকেও বিশ্বকাপে নেবেন না

18

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

19

মাঠের বাইরে রাজনীতি, কলম্বোয় এবার ক্রিকেটের ‘এল ক্যাশিকো’

20