Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ : অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কমসূচি ঘোষণা করা হয়।

সংগঠনটি জানায়, দাবি পূরণে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের সকল দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।  সমাবেশ থেকে জানানো হয়, চলমান গণকর্মবিরতি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 সংশ্লিষ্টরা জানান, গত ৭ বছর ধরে দাবি জানানো হলেও সরকার আমলে নিচ্ছে না। গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশ আয়োজন করে দাবি জানানো হয়। পরে তারা আশা করেছিলেন সরকার ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করবে। কিন্তু প্রায় দেড় মাস পার হলেও কোনো সুরাহা হয়নি। তারা অভিযোগ করেন, গত ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন। 

আন্দোলনকারীরা জানান, জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সার্বিক বিষয়কে সামনে রেখেই কর্মসূচি সাজাচ্ছেন তারা। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন সালাহ: রুনি

1

৬০ কোটির সাম্রাজ্য থেকে নিঃসঙ্গ মৃত্যু: এক চিকিৎসকের করুণ পর

2

চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?

3

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

4

বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন

5

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

6

অভিবাসনবিরোধী অভিযানে ৫ বছরের শিশুকে আটক করল যুক্তরাষ্ট্র

7

মধ্য মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় নিহত ১১

8

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

9

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচ

10

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

11

তীব্র উত্তেজনার মাঝেই বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান

12

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন, মোট মৃত্যু ৩২৬

13

নির্বাচনে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করব

14

রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

15

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

16

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

17

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

18

বিশ্বকাপে আমিরুলের হ্যাটট্রিক কোরিয়াকে রুখে দিলো বাংলাদেশ

19

সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরব

20