Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক  : ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১১ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ ঘটনায় এক স্প্যানিশ পরিবারের চার সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার স্পেন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার রাতে ইন্দোনেশিয়ায় ছুটি কাটাতে আসা ওই স্প্যানিশ পরিবারের বাবা ও তার তিন সন্তান নিখোঁজ হন। জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালীতে নৌকাটি প্রায় তিন মিটার উঁচু ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়।

উদ্ধারকারী দল স্থানীয় সময় ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তাল সমুদ্রে তল্লাশি চালিয়ে নৌকাটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। তবে আবহাওয়া আরও খারাপ হয়ে পড়ায় রাতের বেলা উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে রবিবার সকালে আবারও অনুসন্ধান শুরু হবে বলে কর্তৃপক্ষ জানায়।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) জানায়, স্প্যানিশ পরিবারটির মা ও এক মেয়ে, নৌকার চারজন কর্মী এবং একজন ট্যুর গাইডকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বর্তমানে নিরাপদে আছেন।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

1

এপস্টিনের নথি প্রকাশের বিলে সই করলেন ট্রাম্প

2

রাশিয়ার তেল আমদানিতে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আ

3

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

4

মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন ড. মঈন খান

5

মার্কিন বন্দিশালায় দূষিত পানি, পচা খাবার দেওয়া হচ্ছে অভিবাসন

6

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা নিয়ে যে বার্তা

7

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

8

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন

9

চীনে নবনির্মিত সেতু ধসে পড়ল যেভাবে (ভিডিও)

10

ঢাকা-১১ আসনে ১৬ কেন্দ্রের ফলে এগিয়ে নাহিদ ইসলাম

11

আজ বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

12

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

13

জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

14

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

15

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

16

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

17

৭৮ কোটি টাকায় ১২৫০০ টন চিনি কিনবে সরকার

18

আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কা

19

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

20