Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন বন্দিশালায় দূষিত পানি, পচা খাবার দেওয়া হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভিবাসনপ্রত্যাশীদের বৃহত্তম বন্দিশালা এল প্যাসো’র বন্দিদের নিয়মিত অপরিষ্কার দুষিত পানি এবং পচা খাবার দেওয়া হচ্ছে। অসুস্থ বন্দিরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ভেরোনিকা এসকোবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে লেখা এক চিঠিতে এ অভিযোগ করেছেন। ভেরোনিকা টেক্সাস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হাউস প্রতিনিধি এবং তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির একজন নেত্রী।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বুধবার এক বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করেছে। এল প্যাসোর বন্দিশালাটি ‘ক্যাম্প ইস্ট মন্টনা’ নামেও পরিচিত। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ ও নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের ধরতে অভিযান শুরু করে মার্কিন কাস্টমস পুলিশ, পুলিশ ও আধাসমারিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

গত ১১ মাসের অভিযানে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তাদের একটি অংশকে নিজ দেশে ফেরত পাঠানো হয়, বাকিদের আটক রাখা হয় বিভিন্ন বন্দিশালায়।

অবৈধ অভিবাসীদের জন্য যেস বন্দিশালা তৈরি হয়েছে, সেগুলোর মধ্য এল প্যাসোর ক্যাম্প ইস্ট মন্টানা সবচেয়ে বৃহত্তম। ১২০ কোটি ডলার ব্যয়ে তৈরি করা হয়েছে এই বন্দিশালা। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে ভেরোনিকা এসকোবার বলেছেন, “ক্যাম্প ইস্ট মন্টানার সার্বিক অবস্থা বিপজ্জনক এবং অমানবিক। এই বন্দিশালাটি যারা চালাচ্ছে—তারা যে নিরাপদ নয় এবং পেশাদারও নয়— তা দিনকে দিন স্পষ্ট হয়ে উঠছে।”

ভেরোনিকা যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, ক্যাম্প ইস্ট মন্টানা সেই নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে। চিঠিতে তিনি লিখেছেন, “বন্দিদের যে পানি খেতে দেওয়া হয়— তা দুষিত ও দুর্গন্ধযুক্ত। যে খাবার দেওয়া হয়, তা প্রায় সময়েই পচা থাকে। অনেক সময় স্যুয়ারেজ লাইনের ত্রুটির কারণে মানববর্জ্য বন্যার মতো ছড়িয়ে পড়ে অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয় এবং মরণাপন্ন রোগী ছাড়া অন্যান্য অসুস্থ বন্দিরা চিকিৎসা পায় না।”

বুধবার ভেরোনিকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, “ক্যাম্প ইস্ট মন্টানাসহ অন্যান্য সব বন্দিশালায় বন্দিদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার, যথাযথ চিকিৎসা পরিষেবা সরবরাহ করা হচ্ছে। এছাড়া বন্দিরা যেন তাদের আইনজীবী ও পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে ও কারাবিধিতে একজন বন্দির যেসব সুযোগ-সুবিধা প্রাপ্য, সেগুলোর সবই বন্দিশালায় প্রদান করা হচ্ছে।”

সূত্র : রয়টার্স

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

1

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

2

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

3

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

4

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

5

পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

6

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলের সিদ্ধান্ত প্রত্যাহারের দা

7

১১তম গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

8

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

9

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

10

ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, অভিযোগ ব্রাজিলের প্

11

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

12

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

13

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে যোগদান করেছেন অ্যাডভোকেট আব্দুস

14

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

15

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

16

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

17

শার্শায় ধানের শীষের গন-জোয়ার উঠেছে ......মফিকুল হাসান তৃপ্তি

18

বাংলাদেশের নাম মুছে আইসিসির নতুন বিশ্বকাপ সূচি

19

নির্বাচনে ছেলেকে সমর্থন করবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

20