Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার শেষরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় ‍যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক অপহরণের কয়েক ঘণ্টা পর রোববার সকালে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

রোববারের ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট আগামী ৯০ দিনের জন্য ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এবং সেনাবাহিনী এই ঘোষণাকে সমর্থন করছে। আমি ভেনেজুয়েলার সাধারণ জনগণকে নিজেদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।”

প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের সময় মার্কিন সেনাদের বাধা দিতে গিয়ে নিহত হয়েছেন প্রেসিডেন্টের কয়েকজন দেহরক্ষী। রোববারের ভাষণে মাদুরো ও তার স্ত্রী কে অপহরণ এবং তার দেহরক্ষীদের নিহতের নিন্দা জানিয়েছেন ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তবে কতজন নিহত হয়েছেন— তা উল্লেখ করেননি তিনি।

শনিবার শেষ রাতে মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর রোববার সকাল থেকে থমথমে ছিল রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন শহর-বন্দর-গ্রাম। অধিকাংশ দোকানপাট, বাজার, শিক্ষপ্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ ছিল।

রোববারের ভাষণে পাদ্রিনো বলেন, “আমি ভেনেজুয়েলার জনগণকে অর্থনৈতিক, পেশাগত, শিক্ষাগত সব ধরনের কার্যক্রম ফের শুরু করার আহ্বান জানাচ্ছি। আমাদের মাতৃভূমি সংবিধান মেনেই চলবে।”

সূত্র : এএফপি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

1

ডিপিএম পদ্ধতিতে ইপিআই টিকা ক্রয়ে সরকারের অনুমোদন

2

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্

3

২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান!

4

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কম

5

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

6

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

7

হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ

8

জামদানি শাড়িতে দর্শকদের মন কাড়লেন রুনা খান

9

জলবায়ু সংকটে আঞ্চলিক সংযোগ জোরদারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

10

শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : উপদেষ্টা

11

মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন ল্যাভ

12

যে কারণে পদ হারালেন বিএনপির দুই নেতা

13

সৌদির ক্যালেন্ডারে বুধবার প্রথম রোজা: কী বলছেন জ্যোতির্বিদরা

14

সংযম ও সংলাপের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

15

নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস

16

এবার কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সানাউল্লাহ

17

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

18

সড়কে হেনস্তার শিকার অহনা

19

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

20