Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু সংকটে আঞ্চলিক সংযোগ জোরদারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

ডেস্ক নিউজ : দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংযোগ জোরদার এবং জলবায়ু ও পরিবেশ সংকট মোকাবেলায় যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৪ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে এসডিপিআই-এর বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বায়ুদূষণ, প্লাস্টিক দূষণ, পানি নিরাপত্তা ও জলবায়ু বিপর্যয়ের মতো যৌথ সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়াকে এখনই সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন একে অপরের বিকল্প নয়; ভবিষ্যতের উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে টেকসইতাকে।

উপদেষ্টা নদী শাসন, ন্যায্য পানি বণ্টন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আঞ্চলিক সহায়তার ওপর গুরুত্বারোপ করে জানান, দক্ষিণ এশিয়া ইতিমধ্যে ঘনঘন বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহের পাশাপাশি ধীরগতির জলবায়ু বিপর্যয়ের মুখোমুখি। বাংলাদেশ একাই তার জাতীয় অভিযোজন পরিকল্পনায় প্রয়োজন ২৩০ বিলিয়ন মার্কিন ডলার। বৈশ্বিক অর্থায়ন না এলে আমরা অপেক্ষা করব না; জাতীয় ও আঞ্চলিকভাবে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, বর্তমান শাসনব্যবস্থা জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ; বৈশ্বিক বহুপাক্ষিকতা দুর্বল হচ্ছে এবং বৈষম্য, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা ও জলবায়ু পরিবর্তন নতুন বিশ্বব্যবস্থাকে তৈরি করছে। তবে নতুন প্রজন্মের প্রতি আস্থা রেখে তিনি বলেন, তারা যুক্ত, সচেতন এবং প্রভাবিত হওয়ার মতো নয়—তাদের হাতেই তৈরি হচ্ছে নতুন বিশ্বব্যবস্থা।

সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তান সরকারের পরিকল্পনামন্ত্রী প্রফেসর আহসান ইকবাল, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মোহাম্মদ ইয়াহিয়া, জাপানের আইজিইএস প্রেসিডেন্ট প্রফেসর কাজুহিকো তাকেওচি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, এসডিপিআই চেয়ারম্যান অ্যাম্বাসেডর শফকত কাকাখেল, এসডিপিআই নির্বাহী পরিচালক ড. আবিদ কাইয়ুম সুলেরি এবং এআইওইউ-এর ড. ইরশাদ আহমদ আরশাদ।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ

1

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

2

বিয়ের এক মাস পূর্ণ হতেই বিশেষ বার্তা রাশমিকা-বিজয়ের

3

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

4

দুই ধর্মের রীতিতেই বিয়ে, কে এই দুবের স্ত্রী আঞ্জুম খান?

5

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

6

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

7

ব্রাজিল দলে ফেরাই কি নেইমারের সত্যিকারের চ্যালেঞ্জ?

8

অন্তবর্তীকালীন সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছান

9

ডিভোর্স নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী সালমা

10

ইরানের ভেতর থেকে এখনো কোন কোন বিদেশি গণমাধ্যম কাজ করছে?

11

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

12

১৪ বোতল মদ ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ

13

শীতে যে তিন অভ্যাস শরীরকে উষ্ণ রাখবে

14

চট্টগ্রাম রয়্যালস মালিকানা ছাড়ার পর দায়িত্ব নিলো বিসিবি

15

আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

16

নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে

17

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩

18

সরকারের ভেতরেই ভূত আছে: রিজভী

19

কারাগারে পৌঁছায়নি সাদ্দামের জামিননামা, মুক্তি মিলছে না আজ

20