Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র পাঁচ শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা দলটিতে যোগ দেন। 

 
যোগদান অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, যোগদানকারী মাটিরাঙ্গা পৌরসভা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম রানা ও মো. হাসানুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। নবযোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, “দীর্ঘদিন রাজনীতি করেছি। কিন্তু জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির কর্মকান্ড  আমাদের অনুপ্রাণিত করেছে। তাই সহকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

এসময় অনুষ্ঠানে, জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো.মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আবু সাঈদ সাদ্দাম,   উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামি, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন  সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিএনপিতে যোগদানকারী নেতৃবৃন্দদের বিএনপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বলেন,  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই যোগদানের মাধ্যমে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাত

1

আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই ধানের শীষে ভোট দেবো

2

আমার রায় অবৈধ হলে অন্তর্বর্তী সরকারের সবকিছুই অবৈধ: ইশরাক

3

বিশ্বকাপের আগমুহূর্তে নিপাহ আতঙ্কে কাঁপছে ভারত

4

শেখ হাসিনার বিচারের মাধ্যমে জুলাইয়ের শহীদদের সঙ্গে ন্যায়বিচা

5

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

6

ট্রাম্পের ‘মার্বেল লিংকন বাথরুম’ উন্মোচন নিয়ে তীব্র সমালোচনা

7

এবার হচ্ছে না জাপানের বিখ্যাত ‘চেরি ব্লসম’ উৎসব

8

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

9

ইসরাইল ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট নীতিতে ফিরে আসতে বলল ইরান

10

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

11

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

12

রোজায় স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা দূর করল শিক্ষা মন্ত্রণালয়

13

মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

14

মালিঙ্গার সাফল্যে কীভাবে জড়িয়ে মুশফিক, সঠিক উত্তরে মিলবে উপহ

15

শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী

16

রমজানে আত্মার পরিশুদ্ধির ৫ মহৌষধ

17

নেপালের বিপক্ষে খেলতে নামলেও বাংলাদেশের ভাবনায় ভারত ম্যাচ

18

‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

19

বিরতি শেষে নতুন রূপে ফিরছেন কিয়ারা

20