Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তার গাজা নিয়ে গঠিত ‘বোর্ড অব পিস’ বা  ‘শান্তি পর্ষদ’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম  ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, 'এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে, কানাডার যোগদান সংক্রান্ত আপনাকে পাঠানো শান্তি পর্ষদের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো।'এর আগে, চলতি সপ্তাহে মার্ক কার্নি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় নিয়ে মন্তব্য করে বিশ্বব্যাপী আলোচনা তৈরি করেন।

পাশাপাশি তার সরকার জানিয়েছে, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ট্রাম্পের নিজস্ব উদ্যোগ গঠিত এই সংস্থায় যোগ দিতে তারা কোনো অর্থ দেবে না। শান্তি পর্ষদে যোগ দেওয়ান জন্য ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার ও মিশর। পাশাপাশি ইউরোপের দেশ হাঙ্গেরিও এতে অংশ নিচ্ছে।

এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য দেশের মধ্যে রয়েছে মরক্কো, ইন্দোনেশিয়া, কসোভো, কাজাখস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান ও বেলারুশ। গত সপ্তাহে হোয়াইট হাউস ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেয়। একই সঙ্গে গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনার জন্য নির্ধারিত চারটি সংস্থার একটি হিসেবে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’-এর অনুমোদনও দেওয়া হয়।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

1

মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার

2

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

3

ব্যাংক খাত দাঁড়াতে পারছে না ৩ কারণে

4

জুলাই সনদ পাস হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : শিল্প উপদেষ্টা

5

কমলো এলপি গ্যাসের দাম

6

সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে ছাড় দেবে না জামায়া

7

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন ন

8

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী

9

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

10

পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’

11

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁই

12

গানের সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

13

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

14

জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু

15

পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিত

16

তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান

17

স্ত্রীসহ ৪ জনকে গুলি করে হত্যা, আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচল

18

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

19

শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী

20